1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথে ছাত্রদলের ৮ ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

বিশ্বনাথে ছাত্রদলের ৮ ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

মোঃ আবুল কাশেম
  • প্রকাশ বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ৯১ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার ৮টি ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।পাশাপাশি আগামী এক মাসের মধ্যে নতুন কমিটি গঠন করা হবে বলে জানানো হয়েছে।

বুধবার (১৩ অক্টোবর) উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রবেল ও সদস্য সচিব ফাহিম আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশ মোতাবেক উপজেলার ৮টি ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হলো।ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে এবং নতুন নেতৃত্ব তৈরির জন্যই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সেই সাথে নতুন কমিটি গঠনের লক্ষ্যে আহবায়ক, যুগ্ম-আহবায়ক, সদস্য সচিব ও সদস্য পদে আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (সিভি) আহবান করা হয়।

আগামী ১৮ অক্টোবরে মধ্যে উপজেলা ছাত্রদলের দায়িত্বপ্রাপ্তদের কাছে জীবনবৃত্তান্ত জমা দেয়া আহবান করেন তারা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca