1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথে বিষপানে যুবকের আত্মহত্যা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা

বিশ্বনাথে বিষপানে যুবকের আত্মহত্যা

মোঃ আবুল কাশেম
  • প্রকাশ মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ১৪৮ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে বিষপানে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

মৃত যুবকের নাম জুনেদ আহমদ (৩০)। তিনি উপজেলার দশঘর ইউনিয়নের চাঁন্দভরাং পুরানগাঁও গ্রামের মৃত আঙ্গুর মিয়ার ছেলে।

আজ মঙ্গলবার সকাল ৭টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তিনি পেশায় কৃষিজীবী ছিলেন। পরিবারের লোকজনের সাথে অভিমান করে সোমবার রাত ১টায় কীটনাশক পান করেন তিনি।

এসময় বমির শব্দ শুনে পরিবারের সদস্যরা তার রুমে ছুটে যান। বিষয়টি আচ করতে পেয়ে দ্রুত তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তারা।

পরে আজ মঙ্গলবার সকাল ৭টায় চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

এ বিষয়ে কথা হলে ঘটনার সত্যতা স্বীকার করে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca