1. admin@haworbarta.com : admin :
শিমুলবাক ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হতে চান হাজ্বী আব্দুল্লাহ - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

শিমুলবাক ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হতে চান হাজ্বী আব্দুল্লাহ

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ৪৫৩ বার পড়া হয়েছে

আসন্ন শিমুলবাক ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সাবেক দুই দুই বারের ইউপি সফল চেয়ারম্যান ধনপুর গ্রামের হাজ্বী আব্দুল্লাহ । চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে প্রবীন তিনি । হাজ্বী আব্দুল্লাহ সাহেব  শিমুলবাক ইউনিয়নের বিভিন্ন সালিশ ও সামাজিক উন্নয়ন মূলক কাজের দায়িত্ব পালন করছেন। তিনি সবার পরিচিত মানুষ। এলাকার যে কোন মানুষ সমস্যায় পড়লে ছুটে যান তিনি। শিমুলবাক ইউনিয়নে সকল বয়সী ও শ্রেনী পেশার মানুষের পরিচিত ও আপনজন হাজ্বী আব্দুল্লাহ ।

মানুষের বিপদে ঘরে বসে থাকতে পারেন না তিনি, ছুটে যান বিপদগ্রস্থ মানুষের পাশে। যুবসমাজকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলা, ক্রীড়ামোদী করে গড়ে তোলা, এলাকার উন্নয়নে অংশগ্রহণ করা নিশ্চিত করা। তিনি বিশ্বাস করেন ব্যক্তিগত সহযোগিতা দিয়ে সমাজ ও সমাজের মানুষের সব সমস্যা সমাধান করা যায়না। তাই বৃহৎ পরিসরে সমাজের সার্বিক উন্নয়নে এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে সাবেক ইউপি চেয়ারম্যান  হাজ্বী আব্দুল্লাহ এলাকার উন্নয়নের স্বার্থে চেয়ারম্যান পদে প্রার্থী হতে মাঠে নেমেছেন। নির্বাচিত হলে সকল কর্মকান্ডে জনগনের অংশ গ্রহন ও জবাবদিহিতা নিশ্চিত করাসহ আধুনিক ইউনিয়ন গঠন করতে চান তিনি। একইসাথে মাদক, সন্ত্রাস ও দুর্ণীতি প্রতিরোধসহ জনসচেতনতামুলক কর্মসুচি গ্রহন করতে চান তিনি।এলাকার বিভিন্ন বয়সের মানুষের সাথে কথা বলে জানা গেছে, দক্ষ সংগঠক ও বলিষ্ঠ নেতৃত্বের কারনে তারা এবার হাজ্বী আব্দুল্লাহ ’কে ভোট দিতে চায়। শিমুলবাক ইউনিয়নের উন্নয়নে তার বিকল্প নাই।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca