1. admin@haworbarta.com : admin :
সিলেটে নির্বাচনকে কেন্দ্রকরে প্রকাশ্য দিবালোকে ১ জন কে কুপিয়ে হত্যা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা

সিলেটে নির্বাচনকে কেন্দ্রকরে প্রকাশ্য দিবালোকে ১ জন কে কুপিয়ে হত্যা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ১৩২ বার পড়া হয়েছে

সিলেট সদর প্রতিনিধি 

সিলেট সদর উপজেলা আলা উদ্দীন আলাল (৪o) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত শনিবার ২৩,১o,২o২১ ইং দুপুরে প্রকাশ্য দিবালোকে শতাধিক লোকজনের সামনে উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডের আলীনগর উত্তর পাড়া গ্রামে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ফেলেযায় দুর্বৃত্তরা।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আলা উদ্দীন আলাল উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডের আলীনগর উত্তর পাড়া গ্রামের মৃত্যু আব্দুস সাত্তারে ছেলে।

নিহত ব্যক্তির পরিবারের এবং এলাকা বাসীর দাবি, ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় তিনি নিহত হয়েছেন, এখনো ১o জনকে আইনের আওতায় আনা হয়েছে বাকি আসামিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রধান করা হোক।

ওই ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। পুলিশের কর্মকর্তারা ঘটনার কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, জালালাবাদ থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা খান, এর সাথে মোটোফনে আলাপ হলে তিনি জানান ২১ জন অভিযুক্তের মধ্যে হতে ১o জনকে আইনের আওতায় আনা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca