1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথে প্রতারনা মামলায় ৩ আসামির জামিন না মঞ্জুর - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা

বিশ্বনাথে প্রতারনা মামলায় ৩ আসামির জামিন না মঞ্জুর

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ১৫০ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে প্রতারনা মামলার ৩আসামিকে জামিন না মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সিলেট জেলা ও দায়রা জজ আদালতে জামিন শুনানী করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে। আসামিরা হলেন, শাহীন, জলিল ও জুনাব আলী।

এ তথ্যটি নিশ্চিত করেছেন বাদী পক্ষের সিনিয়র আইনজীবি এএসএম গফুর।

আসামী পক্ষে শুনানীতে ছিলেন, এ্যাভোকেট গিয়াস উদ্দিন। বাদি পক্ষের আইনজীবি শুনানীকালে আদালতকে জানান, আসামিরা অর্থের বিনিময়ে সরকারি বেসরকারি কাগজপত্র জাল তৈরী করে দশঘর মৎস্যজীবি সমবায় সমিতি লি: নাম দিয়ে চাউলধনী হাওরটি লীজ নিয়ে সাবলীজ দেয়।

সাবলীজ গ্রহীতারা আইনের তোয়াক্কা না করে হাওরের পানি সেচ দিয়ে শুকিয়ে মাছ নিধন করত এবং দীর্ঘদিন এ হাওরটি লীজের নামে মালিকানা জমিও তারা ভোগ করে।

এতে কয়েক হাজার কৃষক ব্যুারো ফসল ফলাতে না পারায় বিরাট ক্ষতির সম্মুখিন হন। এ ঘটনায় দশঘর ইউনিয়নের কামারগাঁও গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের পুত্র মো: রুশন আলী বাদি হয়ে সিলেটের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ৩নং আমলী আদালতে ২৪জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

এই মামলায় উপরোক্ত ৩আসামিকে শোনএরেস্ট দেখানো হয়। এর মধ্যে ১২জন জামিনে নিয়েছেন এবং বাকি আসামিরা পলাতক রয়েছেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca