1. admin@haworbarta.com : admin :
ঢোল প্রতিক নিয়ে জাউয়াবাজার ইউপি নির্বাচনে লায়েক আহমদ হাম্বলী-হাওড় বার্তা  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ

ঢোল প্রতিক নিয়ে জাউয়াবাজার ইউপি নির্বাচনে লায়েক আহমদ হাম্বলী-হাওড় বার্তা 

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ১৯৭ বার পড়া হয়েছে

হাওড় বার্তা

নিজেস্ব প্রতিবেদনঃ দশম জাতীয় ইউপি নির্বাচনের ৩য় ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষণা অনুযায়ী আগামী ১১ নভেম্বর ছাতক উপজেলার অন্যান্য ইউনিয়নের ন্যায় জাউয়াবাজার ইউনিয়নে হবে ভোট গ্রহণ।

নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের আনাগোনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এরই ধারাবাহিকতায় জাউয়াবাজার ইউনিয়নে আগামী নির্বাচনে লায়েক আহমদ হাম্বলী আসন্ন ইউপি নির্বাচনে ঢোল প্রতিক চেয়ারম্যান পদে লড়ছেন।

ইতিমধ্যেই লায়েক আহমদ হাম্বলী কে ঘিরে, তরুণ ও সুশীল সমাজের মধ্যে প্রাণচাঞ্চল্য শুরু হয়েছে।লায়েক আহমদ হাম্বলী  একজন ক্রীড়াপ্রেমী সংস্কৃতিপরায়ন মানুষ,মিশুক প্রকৃতির মানুষ হিসেবে এলাকায় তাঁর সুনাম রয়েছে।এদিকে সদা হাসোজ্জল সচ্ছ ব্যক্তিত্ব লায়েক আহমদ হাম্বলী নির্বাচনে অংশগ্রহণ করার কথা শুনে আনন্দে মেতে উঠেছেন বৃদ্ধ থেকে শুরু করে সকল বয়সের মানুষেরা।

লায়েক আহমদ হাম্বলী সম্পর্কে ইউনিয়নবাসীরা বলেন, তরুণ প্রজন্মকে সুযোগ দেওয়া জরুরী প্রয়োজন। আর লায়েক আহমদ হাম্বলী একজন ভালো মনের মানুষ।সে চেয়ারম্যান হলে দেশের উন্নয়নের সাথে জাউয়াবাজার ইউনিয়ন কে উন্নয়নের রোল মডেলে পরিণত হবে। তাই আমরাও তাকে আগাামী নির্বাচনে জাউয়াবাজার ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।

লায়েক আহমদ হাম্বলী হাওড় বার্তাকে জানান, আমি চেয়ারম্যান হিসেবে নির্বাচন করতে ইচ্ছুক তবে এটা আমার একার ইচ্ছা নয় জনগণের ইচ্ছাই আমার ইচ্ছা।জনগণ সত্যিই যদি আমাকে যোগ্য প্রার্থী মনে করে এবং তাদের পবিত্র আমানত ভোট দিয়ে যদি আমাকে নির্বাচিত করেন আমি নিশ্চয়ই আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে তাদের সেবায় নিয়োজিত থাকব।আমি সবার দোয়া সমর্থন ও সহযোগিতা প্রত্যাশী।

শহিদুল ইসলাম রেদুয়ান / ২৭শে অক্টোবর ২১খ্রিঃ

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca