
হাওড় বার্তা
নিজেস্ব প্রতিবেদনঃ দশম জাতীয় ইউপি নির্বাচনের ৩য় ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষণা অনুযায়ী আগামী ১১ নভেম্বর ছাতক উপজেলার অন্যান্য ইউনিয়নের ন্যায় জাউয়াবাজার ইউনিয়নে হবে ভোট গ্রহণ।
নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের আনাগোনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এরই ধারাবাহিকতায় জাউয়াবাজার ইউনিয়নে আগামী নির্বাচনে লায়েক আহমদ হাম্বলী আসন্ন ইউপি নির্বাচনে ঢোল প্রতিক চেয়ারম্যান পদে লড়ছেন।
ইতিমধ্যেই লায়েক আহমদ হাম্বলী কে ঘিরে, তরুণ ও সুশীল সমাজের মধ্যে প্রাণচাঞ্চল্য শুরু হয়েছে।লায়েক আহমদ হাম্বলী একজন ক্রীড়াপ্রেমী সংস্কৃতিপরায়ন মানুষ,মিশুক প্রকৃতির মানুষ হিসেবে এলাকায় তাঁর সুনাম রয়েছে।এদিকে সদা হাসোজ্জল সচ্ছ ব্যক্তিত্ব লায়েক আহমদ হাম্বলী নির্বাচনে অংশগ্রহণ করার কথা শুনে আনন্দে মেতে উঠেছেন বৃদ্ধ থেকে শুরু করে সকল বয়সের মানুষেরা।
লায়েক আহমদ হাম্বলী সম্পর্কে ইউনিয়নবাসীরা বলেন, তরুণ প্রজন্মকে সুযোগ দেওয়া জরুরী প্রয়োজন। আর লায়েক আহমদ হাম্বলী একজন ভালো মনের মানুষ।সে চেয়ারম্যান হলে দেশের উন্নয়নের সাথে জাউয়াবাজার ইউনিয়ন কে উন্নয়নের রোল মডেলে পরিণত হবে। তাই আমরাও তাকে আগাামী নির্বাচনে জাউয়াবাজার ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।
লায়েক আহমদ হাম্বলী হাওড় বার্তাকে জানান, আমি চেয়ারম্যান হিসেবে নির্বাচন করতে ইচ্ছুক তবে এটা আমার একার ইচ্ছা নয় জনগণের ইচ্ছাই আমার ইচ্ছা।জনগণ সত্যিই যদি আমাকে যোগ্য প্রার্থী মনে করে এবং তাদের পবিত্র আমানত ভোট দিয়ে যদি আমাকে নির্বাচিত করেন আমি নিশ্চয়ই আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে তাদের সেবায় নিয়োজিত থাকব।আমি সবার দোয়া সমর্থন ও সহযোগিতা প্রত্যাশী।




সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
ব্যবস্থাপনা সম্পাদক: সোহান মিয়া
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
নিউজরুম: 01729-880016 বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

