1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথে অটোরিকশা চালকদের মধ্যে গ্রামবাসী সংঘর্ষ- আহত ২০ - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা

বিশ্বনাথে অটোরিকশা চালকদের মধ্যে গ্রামবাসী সংঘর্ষ- আহত ২০

মোঃ আবুল কাশেম
  • প্রকাশ রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ৭৯ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে মাইকিং করে গ্রামবাসী ও ব্যাটারী চালিত অটোরিকশা চালকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার (৩০ অক্টোবর) বিকেল ৫টার দিকে অটোরিকশা চালক দিলোয়ার হোসেন ও খাজাঞ্চী ইউনিয়নের তেঘরি গ্রামের কৃষক ওয়ারিছ আলীর স্কুল পড়ুয়া ছাত্র লুকমান হোসেনের মধ্যে বাক বিতন্ডার জের ধরে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

উভয় পক্ষের আহতরা হলেন, তেঘরি গ্রামের বুরহান উদ্দিন (২৮), একই গ্রামের আফতাব আলীর ছেলে জমির আলী (৩১), আব্দুল খালিকের ছেলে শাকিব আহমদ (১৯), আজর আলীর ছেলে একলাছ মিয়া (৪৮), শমশের আলীর ছেলে একরামুল (১৯), আব্দুল কাদিরের ছেলে শাহজাহান (২০) ও নুর উদ্দিনের শিশুপুত্র জিসান আহমদ (১০), অটোরিকশা চালক দিলোয়ার হোসেন (১৯), লয়লু মিয়া (৩০), চান মিয়া (৩৩), মাছুম মিয়া (২২), মৌরশ আলী (২৫) ও আলমগীর হোসেন (২৬)। বাকি আহতদের নাম জানা যায়নি।

গুরুত্বর আহতদেরকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

সরেজমিন গিয়ে জানা গেছে, উপজেলার রামপাশা-রাজাগঞ্জ বাজার সড়কে তেঘরি গ্রামে দিলোয়ার হোসেনের ব্যাটারি চালিত রিকশার সাথে স্কুলছাত্র লুকমান হোসেন’র ভ্যান রিকশার সংঘর্ষ হয়।

এতে উভয় পক্ষের মধ্যে বাক বিতন্ডা হয়। এরপর রিকশা চালক দিলোয়ার হোসেন রামপাশা বাজারে গিয়ে তার স্ট্যান্ডের সবাইকে বিষয়টি অবগত করে। এসময় রিকশা চালকরা একত্রিত হয়ে রামপাশা কোনাপাড়া গ্রামের সমজিদে মাইকিং করে স্কুলছাত্র লুকমান হোসেন’র টমেটো ক্ষেতে গিয়ে হামলা চালায়।

এতে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ায় পরিস্থিতি শান্ত হয়ে যায়।

বিষয়টি মিমাংশার জন্য স্থানীয়রা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca