1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথে ফিসারীতে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগে মামলা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা

বিশ্বনাথে ফিসারীতে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগে মামলা

মোঃ আবুল কাশেম
  • প্রকাশ মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ১০৫ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ফিসারীতে বিষ প্রয়োগ করে প্রায় তিন লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।

উপজেলার দৌলতপুর ইউনিয়নের সাতপাড়া গ্রামের মৃত মজম্মিল আলীর পুত্র হাজী আব্দুর রব বাদী হয়ে প্রতিপক্ষের ৪জনকে অভিযুক্ত করে বিশ্বনাথ থানায় এই মামলা দায়ের করেন। মামলা নং-৯ তাং- ০৯.১১.২০২১ইং।

অভিযুক্তরা হলেন- সাতপাড়া গ্রামের মৃত মাহমদ আলীর ছেলে লালা মিয়া (৪৫), মৃত মদরিছ আলীর ছেলে নূর আহমদ (৩৮), মৃত হাজী আকরম আলীর ছেলে হাবিবুর রহমান (৫০) ও ফজর আলীর ছেলে সেবুল মিয়া (৩৫)।

মামলার এজাহারে বাদী হাজী আব্দুর রব উল্লেখ করেন, বিভিন্ন বিষয় নিয়ে অভিযুক্তদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে বাদী।

পূর্ব বিরোধের জের ধরে গত ৭ নভেম্বর দিবাগত রাতে অভিযুক্তরা বাদীর মালিকানাধীন ফিসারীতে বিষ প্রয়োগ করে মাছ নিধন করে। এতে বাদীর প্রায় ৪৫ মন মাছ মেরে ফেলে। এতে প্রায় ৩ লক্ষ ১৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, তদন্ত সাপেক্ষে আইনানু ব‌্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca