1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথে চোরাই গরুসহ দুই চোর গ্রেফতার - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা

বিশ্বনাথে চোরাই গরুসহ দুই চোর গ্রেফতার

মোঃ আবুল কাশেম
  • প্রকাশ বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ৬৯ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে চোরাই গরুসহ দুই চোরকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

তারা হলেন, সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার দক্ষিণখুর্শি গ্রামের মৃত কদর আলীর ছেলে ফজল আহমদ (২৩) ও সিলেটের জালালাবাদ থানার কান্দিবাড়ি গ্রামের মৃত আবদুল ওয়াহাবের ছেলে জয়নুল (৪৩)।

মঙ্গলবার (৯ নভেম্বর) ভোরে চোরাই গরু নিয়ে নাজির বাজার অতিক্রম করার সময় নৈশপ্রহরী ও স্থানীয়রা মিলে তাদের আটক করেন। পরে সন্ধ্যায় হস্তান্তর করা হয় থানা পুলিশের কাছে।

পুলিশ সূত্র জানায়, গেল সোমবার (৮ নভেম্বর) রাতের কোন এক সময়, উপজেলার সদর ইউনিয়নের পূর্ব শ্বাসরাম গ্রামের কৃষক মানিক মিয়ার তিনটি গবাদি পশু চুরি হয়।

পরদিন সকাল বেলা চুরি হওয়া তিনটির মধ্যে দুটি গবাদি পশুসহ গ্রেফতারকৃতরা নাজির বাজার নৈশ প্রহরীরর হাতে ধরা পড়ে। খবর পেয়ে কৃষক

মানিক মিয়া ছুটে গিয়ে তার গবাদিপশু শনাক্ত করেন।পরে তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেন তারা।

এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান বলেন, ধৃত ব্যক্তিরা পেশাদার চোর। তাদের বিরুদ্ধে মামলা দেয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca