1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথে সাইফুলের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা

বিশ্বনাথে সাইফুলের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর

মোঃ আবুল কাশেম
  • প্রকাশ বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ৭০ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে চাউলধনী হাওরের আলোচিত যুক্তরাজ্য প্রবাসী সাইফুল আলমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ (১০ নভেম্বর) বুধবার সিলেটের আমলগ্রহণকারী ৩য় আদালতের বিচারক হারুনুর রশীদ এ রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেন মামলার বাদী ইব্রাহিম আলী সিজিল ও তার আইনজীবি এএসএম গফুর।

গত ২৩ অক্টোবর চাঞ্চল্যকর স্কুলছাত্র সুমেল হত্যা মামলায় সাইফুলকে দশ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তী।

রিমান্ড শুনানীতে আসামী পক্ষে জেলা বারের সভাপতি এটিএম ফয়েজ, সাবেক সভাপতি মোঃ লালা সহ প্রায় দশ জন আইনজীবি উপস্থিত ছিলেন। বাদী পক্ষে ছিলেন সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবি রেজাউল করীম ও এএসএম গফুর।

বাদীপক্ষের আইনজীবিরা আদালতকে জানান, সুমেল হত্যাকান্ডের সময় বন্দুক, পিস্তল সহ ৮/১০টি আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে। এই অস্ত্রগুলো উদ্ধার করা না গেলে এলাকায় আরও হত্যাকান্ড ঘটতে পারে। সাইফুলের একটি লাইসেন্সকৃত বন্দুক রয়েছে।

সেই বন্দুকও উদ্ধার করা যায়নি। তাই আসামীর রিমান্ড মঞ্জুর একান্ত প্রয়োজন। আসামী পক্ষের আইনজীবিরা রিমান্ডের বিরোধিতা করেন। উভয় পক্ষের দীর্ঘক্ষণ শুনানী শেষে আদালত ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca