1. admin@haworbarta.com : admin :
তাহিরপুরে পাওনা টাকা চাইতে গেলে এক প্রবাসীরা স্ত্রীকে মারধর!  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা

তাহিরপুরে পাওনা টাকা চাইতে গেলে এক প্রবাসীরা স্ত্রীকে মারধর! 

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ১২৫ বার পড়া হয়েছে

হাওড় বার্তা

নিজস্ব প্রতিবেদক::সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় পাওনা টাকা চাইতে গেলে রীনা আক্তার (২৯) নামের এক সৌদি আরব প্রবাসীর স্ত্রীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাটি ঘটেছে গত (২২ নভেম্বর সোমবার) দুপুরে উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের। রীনা আক্তার কামড়াবন্দ গ্রামের সৌদি আরব প্রবাসী আমির হোসেনের স্ত্রী। এ ঘটনায় রীনা আক্তার বাদী হয়ে গতকাল বুধবার (২৪ নভেম্বর) বিকালে কামড়াবন্দ গ্রামের মৃত ওয়াহেদ মিয়ার ছেলে সোহাগ মিয়া (৩৫), রাসেল মিয়া(২৭) এর নাম উল্লেখ করে এবং ৩ জনকে গং রেখ তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

থানায় লিখিত অভিযোগ সূত্রে জানাযায়, রীনা আক্তারের স্বামী আমির হোসেন দীর্ঘদিন ধরে সৌদি আরব প্রবাসে থাকে সোহাগ মিয়া ও রাসেল মিয়ার নিকট টাকা পাঠালে দেশে থাকা আমির হোসেনের স্ত্রী রীনা আক্তার তাদের সাথে স্বামীর পাঠানো টাকা দেয়া নেয়া করে। এই সুবাদে ৫/৬ বছরে রাসেলের নিকট ১৬ লাখ ও সোহাগের নিকট ১ লক্ষ টাকা পাওনা রয় আমিরের স্ত্রী রীনা আক্তার। কিন্ত রীনার পাওনা টাকা চাইলেই বেশ কয়েক মাস যাবত ওই পাওনা টাকা দেই দিচ্ছি বলে কালক্ষেপণ করতে থাকে এবং টাকা না চাওয়ার জন্য বিভিন্ন হুমকি ধামকিও দিয়ে আসছে রাসেল ও সোহাগ। এই ধারাবাহিকতায় গত (২২ নভেম্বর সোমবার) দুপুরে প্রবাসীর স্ত্রী রীনা আক্তার তার পাওনা টাকা চাইতে সোহাগ ও রাসেলের বাড়ির পার্শবর্তী তাহের মিয়া বাড়িতে যাওয়া মাত্রই সোহাগ ও রাসেল রীনাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা সহ টাকা পায়না বলে হুমকি দিতে থাকে। রীনা তার প্রতিবাদ করতেই সোহাগ ও রাসেল সহ আরও ২/৩ জন মিলে কিল ঘুষি সহ লাঠি লাঠিসোঁটা নিয়ে রীনাকে এলোপাতাড়ি মারধর করে রীনার হাতে,পায়ে, উরুতে, পিঠে, মাথ ও শরীরের বিভিন্ন স্থানে চেছা ও নীলা ফুলা জখম করে আহত করে। এ সময় আহত রীনার ডাকা চিৎকারে আশপাশের বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা শেষে তাহিরপুর উপজেলা সদর হাসপাতালে ভর্তি করে। পরে গতকাল (২৪ নভেম্বর) বুধবার বিকালে তাহিরপুর থানায় রীনা আক্তার বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ করে ও ৩ জনকে গং রেখে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার বলেন, এ বিষয়ে তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca