1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথে ডিবি পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার,হাওড় বার্তা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা

বিশ্বনাথে ডিবি পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার,হাওড় বার্তা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ৫৫ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ডিবি পুলিশের অভিযান চালিয়ে ২০১০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিশ্বনাথ থানায় অভিযান চালিয়ে তাদের কাছ থেকে দুই হাজার দশ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করেছে সিলেটের ডিবি পুলিশ।

এ সময়, ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসার সাথে জড়িত আরো কয়েকজন পালিয়ে যায়।

গ্রেফতারকৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার পাটুলীগ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে মো. বাছির মিয়া (৪৫) ও সুনামগঞ্জ জেলার ছাতক থানার চরের বন্দ গ্রামের মৃত হাজী ময়না মিয়ার ছেলে মো. মামুন মিয়া (৪০) এবং একই এলাকার মন্ডলীভোগ গ্রামের মো. রহমত আলীর ছেলে জিয়াউর রহমান (৩৩)।

গোয়েন্দা শাখা (দক্ষিণ) এর এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে গ্রেপ্তারকৃতদেরসহ পলাতক আসামীদের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মোঃ লুৎফর রহমান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca