1. admin@haworbarta.com : admin :
যৌতুক ও মাদক নির্মূল করার জন্য সামাজিক আন্দোলনসহ প্রশাসনকে এগিয়ে আসতে হবে-আল্লামা কাশেম নূরী,হাওড় বার্তা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

যৌতুক ও মাদক নির্মূল করার জন্য সামাজিক আন্দোলনসহ প্রশাসনকে এগিয়ে আসতে হবে-আল্লামা কাশেম নূরী,হাওড় বার্তা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ১১৩ বার পড়া হয়েছে

আনোয়ারা প্রতিনিধি ঃ

মাহাতা উত্তর পাড়া হযরত আমির উদ্দীন শাহ্ (রহঃ)স্মৃতি সংসদ এর উদ্যোগে ১৬তম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে বিশাল সুন্নী সম্মেলন অনুষ্টিত হয়েছে।

১৭ই ডিসেম্বর শুক্রবার হযরত আমির উদ্দীন শাহ্ (রহঃ)মাজার প্রাঙ্গণে হাসান জিয়াউল ইসলাম চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এতে উদ্বোধক ছিলেন ওষখাইন শাহ্ আলী রজা (রহঃ)আলিম মাদ্রাসার পরিচালক শাহজাদা মৌলানা আব্দুল কাদের চাঁদ মিয়া

এসময় প্রধান বক্তা হিসেবে কুরআন সুন্নাহ আলোকে তকরির পেশ করেন আঞ্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্ট বাংলাদেশ চেয়ারম্যান আলহাজ্ব আল্লামা আবুল কাশেম নূরী (মাঃজঃআঃ)
বিশেষ বক্তা হিসেবে তকরির করেন মাহাতা হযরত আমির উদ্দীন শাহ্ (রহঃ) শাহী জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা সোলাইমান আল কাদেরী।

আঞ্জুমানে রজভিয়া নূরীয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা আবুল কাশেম নূরী বলেছেন, দেশে যৌতুক প্রথা উচ্ছেদ না হলে নারী নির্যাতনসহ পারিবারিক সহিংসতা কমে আসবে না। প্রতিদিন যৌতুকের কারণে নারী নির্যাতনের শিকার হচ্ছে। স্বামী নির্যাতনের শিকার হয়ে অনেক গৃহবধূ মৃত্যু বরণ করছে। যৌতুক ও মাদক ২টি দেশের মানুষের জন্য অভিশাপ। যৌতুক ও মাদক নির্মূল করার জন্য সামাজিক আন্দোলনসহ প্রশাসনকে এগিয়ে আসতে হবে। দেশে যৌতুক বিরোধ আইন বাস্তবায়ন করতে আঞ্জুমানে রজভিয়ার ১৩ দফা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি দাবি জানান।

মিলাদ কিয়াম শেষে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসসহ যাবতীয় মহামারি থেকে মুক্তি কামনায় মুনাজাত পরিচালনা করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca