1. admin@haworbarta.com : admin :
ছাতকের জাউয়ায় অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই!  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

ছাতকের জাউয়ায় অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই! 

মাহতাবুল ইসলাম
  • প্রকাশ সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ৮৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার 

ছাতকের পল্লীতে এক ভয়াবহ অগ্নিকান্ডে হাঁস-মোরগ, কবুতর সহ একটি বসতঘর পুড়ে ছাই হয়েছে। রবিবার গভীর রাতে উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের লক্ষমসোম গ্রামের মৃত ইউনূছ আলীর পুত্র আকবর আলীর বসতঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে গৃহপালিত হাঁস-মোরগ, কবুতর, ধান-চাল, আসবাবপত্র, কাপড়-চোপড়সহ বসতঘর পুড়ে ছাই হয়। খবর পেয়ে সুনামগঞ্জ’র শান্তিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছার আগেই বসতঘর সহ সর্বস্ব পুড়ে ছাঁই হয়ে যায়। এতে ছয় লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে দাবী করা হচ্ছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারনা করা হয়েছে। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন জাউয়া ইউপির নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান আব্দুল হক, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নূরুল ইসলাম, আখলুছ মিয়া, জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সুজন শ্যাম, এসআই এহতেশাম তালুকদার, ইউপি সদস্য আব্দুল কদ্দুছ সুমন, আওয়ামীলীগ নেতা আশক উদ্দিন, মানবাধিকার কর্মী রাজু আহমদ পীর,জাউয়া ব্যাবসায়ী সমিতির সভাপতি আছাদুর রহমান আছাদ,আব্দুস সালাম,আব্দুর রউফ প্রমুখ। এসময় ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে নগদ দশ হাজার টাকা তুলে দেন ইউপি চেয়ারম্যান আব্দুল হক।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca