শনিবার, ০৯ মে ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ধানের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের উদ্যোগ- এমপি কামরুলসাইপ্রাস যুবদলের নতুন কমিটি গঠন: সভাপতি ইমরান, সাধারণ সম্পাদক মিল্লাত, সাংগঠনিক সম্পাদক রেদ্বওয়ানছাতকে দুর্ধর্ষ ডাকাতি ২৪ ঘণ্টায় পুলিশের জালে দুই ডাকাতএক রাতেই নিঃস্ব খামারি হুশিয়ার আলীসাংবাদিক রাজীব দাসের বাড়িতে চুরিখলা ডুবে, সড়কে শুকাচ্ছেন কৃষকের ধানবিলুপ্তির পথে পাহাড়ি ছন ও ছনের তৈরী ঘরধর্মপাশা উপজেলা জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় খেলোয়াড়দের সংবর্ধনা।হযরত মোহাম্মদ (সা.) কটুক্তির প্রতিবাদে বিশ্বনাথে আল-ইসলাহ’র বিক্ষোভ মিছিল।খুলনা জেলার শ্রেষ্ঠ এস আই নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম।

নাইক্ষ্যংছড়িতে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

সাজন বড়ুয়া সাজু্
  • আপডেট বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ নাইক্ষ্যংছড়ি এম,এ কালাম সরকারি কলেজ ছাত্রলীগ ও উপজেলা ছাত্রলীগের উদ্যেগে ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি)সকাল সাড়ে ১১টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের চিরজাগ্রত বাংলাদেশ চত্ত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

এরপর কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুমিনুল আলম মুমুসহ কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীদের নিয়ে র‍্যালী আয়োজন করা হয়। এই র‍্যালীটির নেতৃত্ব দেন এম,এ কালাম সরকারি কলেজ ছাত্রলীগে সাবেক সাধারণ সম্পাদক মুমিনুল আলম মুমু।

এ র‍্যালীটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

কলেজ ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক মুমিনুল আলম মুমু বলেন,‘শিক্ষা-শান্তি-প্রগতি’ স্লোগান নিয়ে ১৯৪৮ সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠা করেছিলেন ছাত্রলীগ। পরবর্তীতে স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন সংগ্রামে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে ছাত্রলীগ। অতীতের সেই গৌরবের ধারা বজায় রাখতে, সুন্দর বাংলাদেশ গড়তে আমরা কাজ করে যাব বলে তিনি ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মেম্বার উপজেলা যুবলীগের সহসভাপতি নাজমুল হাসান উপজেলা ছাত্রলীগ নেতা আনিসুজ্জামান ছাত্রলীগের সাবেক নেতা আজিজুল ইসলাম ইউনিয়ন ছাত্রলীগ নেতা জয়নাল আবেদীন উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল হামিদ বেলাল উদ্দিন এবং কলেজ ছাত্রলীগ নেতা মোঃ মজিবুর রহমান আব্দুল্লাহ খোকা. ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি কামাল উদ্দিন নয়ন ওয়াড় সভাপতি মনজুরুল হক বাহাদুরসহ তৃণমূল ছাত্রলীগের নেতৃবৃন্দ

সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ পেতে ক্লিক করুন।
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281