বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শান্তিগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী ফারুক আহমদ’র উদ্যোগে ২৪ জুলাই বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পিং অনুষ্ঠিত হবেশেষ সম্বল চুরি, পথে বসার শঙ্কায় প্রতিবন্ধী বিনয় দেবজগ্ননাথপুরে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হাই আজাদের মতবিনিময় সভা যুক্তরাজ্যে এমবিসিএইচবি ডিগ্রি অর্জন জাকারিয়ারবিশ্বম্ভরপুরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ (SVAW) ফোরামের সভা জামালগঞ্জে প্রশাসনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানজামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যুছাতকে সংবাদকর্মীর বিরুদ্ধে অপপ্রচার, অভিযোগ দায়েরহোসেনপুরে জামায়াতের মেয়র প্রার্থী নূরুল হকজগন্নাথপুরে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন 

নাসিরনগরে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

সুজিত কুমার চক্রবর্তী
  • প্রকাশ রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ২৬৬ বার পড়া হয়েছে

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

জেলার নাসিরনগর উপজেলায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

নাসিরনগর উপজেলায় ডাক বাংলো মিলনায়তনে বিকালে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের শাহাদাত বার্ষিকী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এর আহবায়ক মোঃ সাদ্দাম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ২৪৩ ব্রাহ্মণবাড়িয়া-১, নাসিরনগর নির্বাচিত এলাকার সংসদ সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়, সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপু, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সুজিত কুমার চক্রবর্তী, সাংস্কৃতিক সম্পাদক অরুণ জ্যোতি ভট্টাচার্য্য, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, যুবলীগের আহবায়ক মোঃ রায়হান আলী ভূইয়া, যুবলীগ নেতা মোঃ মহিদুজ্জামান টিটু, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক নির্মল চন্দ্র চৌধুরী। সভায় ১৩ টি ইউনিয়নের শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ কমিটির সদস্যগণ ভার্চুয়ালে সংযুক্ত হন। অনুষ্ঠানে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সদস্যগণ উপস্থিত ছিলেন। সভার শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে গাছের চারা রোপণ ও শিশুদের মাঝে খাবার মাস্ক বিতরণ করেন বি এম ফরহাদ হোসেন সংগ্রাম এম পি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281