রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

জগন্নাথপুরে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন 

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: ইসলামিক ফাউন্ডেশন জগন্নাথপুর উপজেলার সুযোগ্য এম সি জনাব মুহিবুর রহমানের নামে ফেসবুকের একটি ফেক (ভুয়া) আইডি থেকে ভিত্তিহীন, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকাল ১১টায় জগন্নাথপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলার ‘মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ (মউশিক)-এর সর্বস্তরের শিক্ষক-শিক্ষিকাবৃন্দের উদ্যোগে এই প্রতিবাদী কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ জগন্নাথপুরের সভাপতি মাওলানা মোঃ ফজলুল করিমের সভাপতিত্বে এবং সংগঠনের সহ-সভাপতি মাওলানা মোঃ আশরাফ আলীর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন জগন্নাথপুরের জি সি জনাব মোহাম্মদ আব্দুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন জগন্নাথপুরের জি সি জনাব মোঃ নিজাম উদ্দিন সালেহি (শিশু মিয়া)। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ক্বারী ইউনুস আলী।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, “জনাব মুহিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশনে অত্যন্ত সততা, নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। একটি কুচক্রী মহল তাঁর ও ইসলামিক ফাউন্ডেশনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া আইডি ব্যবহার করে ধারাবাহিক মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে।” বক্তারা এই ন্যাক্কারজনক অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে এর পেছনে জড়িত সাইবার অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

সমাবেশে সংহতি প্রকাশ করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন— মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ জগন্নাথপুরের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ ইয়াহিয়া, সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আলী আসকর, কলকলিয়া ইউপি প্রতিনিধি হাফেজ মাওলানা মোঃ মুজিবুর রহমান, পাটলী ইউপি প্রতিনিধি হাফেজ মোঃ আব্দুর রউফ, মিরপুর ইউপি প্রতিনিধি মাওলানা ইয়াহিয়া নোমান, জগন্নাথপুর পৌরসভা প্রতিনিধি হাফেজ মাওলানা আনোয়ার হোসেন, ছিলাউড়া ইউপি প্রতিনিধি মাওলানা নুর উদ্দিন নোমান, রানীগঞ্জ ইউপি প্রতিনিধি মাওলানা শামসুল ইসলাম সোহেব, সৈয়দপুর শাহারপাড়া ইউপি প্রতিনিধি শেখ ছালিক আহমদ, আশারকান্দি ইউপি প্রতিনিধি মাওলানা লোকমান আহমদ এবং পাইলগাও ইউপি প্রতিনিধি মাওলানা আব্দুল কবির তালুকদার মাওলানা মোশতাক আহমদ মাওলানা তাওহীদুল ইসলাম মাওলানা আব্দুল খালেক প্রমুখ।

উক্ত প্রতিবাদ সভা ও মানববন্ধনে উপজেলার মউশিক প্রকল্পের সর্বস্তরের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281