1. admin@haworbarta.com : admin :
জামালগঞ্জে মাদক বিরোধী আলোচনা সভা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

জামালগঞ্জে মাদক বিরোধী আলোচনা সভা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

তৌহিদ চৌধুরীর প্রদীপ : ‘চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, তরুণদের শক্তি মাদক মুক্ত জাতি” এই প্রতিপাদকে সামনে রেখে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলাকে মাদক মুক্ত গড়তে সকলের সমন্বিত উদ্যোগে মাদকবিরোধী মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জামালগঞ্জ মাদক বিরোধী ঐক্য পরিষদের আয়োজনে মঙ্গলবার (২৮ জুন) বিকেলে জামালগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রানী মোদক।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ও হাসান আল মাসুম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বন্দে আলী, জামালগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল মালিক, যুগ্ম আহ্বায়ক মো: আজিজুর রহমান ও সদস্য জুলফিকার চৌধুরী রানা, উপজেলা জামায়াতের সভাপতি মোঃ হাবিবুর রহমান, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, গণমাধ্যমকর্মী তোফাজ্জল ইসলাম, উপজেলা কৃষকদের সদস্য সচিব আসাদ নুর শাদী, যুবদল নেতা এমদাদুল হক হিরন, মাদক বিরোধী ঐক্য পরিষদের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি আবু সালেহ ও সাধারণ সম্পাদক আল জিসান, জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি খন্দকার ইনসান আহমেদ মনির, সহ-সভাপতি সাইদুল মুরসালিন ও সাংগঠনিক সম্পাদক দ্বীন ইসলাম স্বপন প্রমুখ।

বক্তারা বলেন, মাদকদ্রব্য হল এমন প্রকৃতির রাসায়নিক দ্রব্য যা শরীর বা মনের উপর নির্ভরশীলতা সৃষ্টি করে। কয়েকবার গ্রহণ করার পর বার-বার গ্রহণ করতে ইচ্ছে করে।এরকম ইচ্ছা জাগার পর তা গ্রহণ না করা পর্যন্ত বার-বার হঠাৎ করলে শরীরের নানা রকম প্রতিক্রিয়া ও যন্ত্রণার সৃষ্টি করে। মাদক গ্রহণের ফলে চাহিদা ক্রমাগত বেড়ে যায় আমাদের দেশে প্রচলিত মাদকদ্রব্য গুলো হল, ফেনসিডিল, ইয়াবা, হেরোইন, টিডিজেসিফ ইনজেকশন, গাঁজা, আফিং, মদ, ভাং, মরফিন ইত্যাদী। এ সব সেবনকারী মানসিক স্বাস্থ্যের অবনতি মন দেহ আহত হয়, স্নায়ু কোষের কার্যকরিতা লোপ পায়, অসংগতি আচরণ, কলহ প্রদাহ নৈরাশ, কষ্ট, বিকৃতি, রক্তক্ষরণ আশঙ্কা, হার্ট অ্যাটাক সহ বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি সহ সামাজিক সমস্যার সৃষ্টি হয়। এগুলো থেকে রক্ষা পেতে হলে সকল মানুষের নিজ নিজ ধর্মে অনুপ্রাণিত হওয়া হওয়ার আহবান জানান। সামাজিক আন্দোলন গড়ে তোলা অতি জরুরী। যদি কারো পরিবারের একজন মাদকাসক্ত হয়ে যায়, ভয়াবহ অবস্থা নেমে আসে। তার জন্য অবস্থান এবং আত্মীয়-স্বজন সকলেই সমস্যা সৃষ্টি হয়। আমাদের যুব সমাজ ও সমাজকে বাঁচাতে হলে সচেতনতা তৈরি সহ মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার বিকল্প আর নেই বলে জানান বক্তারা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca