1. admin@haworbarta.com : admin :
শেষ সম্বল চুরি, পথে বসার শঙ্কায় প্রতিবন্ধী বিনয় দেব - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

শেষ সম্বল চুরি, পথে বসার শঙ্কায় প্রতিবন্ধী বিনয় দেব

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ২৭২ বার পড়া হয়েছে

শহীদুল ইসলাম রেদুয়ান : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের মাহমুদপুর গ্রাম থেকে এক শারীরিক প্রতিবন্ধী অটোরিকশাচালকের জীবিকার একমাত্র অবলম্বন মিশুক অটোরিকশা চুরি হয়েছে। এতে স্ত্রী-সন্তান নিয়ে চরম অসহায় অবস্থায় পড়েছেন তিনি।

ভুক্তভোগী বিনয় দেব (৩৮) দীর্ঘদিন ধরে শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও অটোরিকশা চালিয়ে পরিবারের ভরণ-পোষণ করে আসছিলেন। জানা গেছে, তার একটি পায়ের অর্ধেক অংশ নেই। তবুও কারও কাছে হাত না পেতে কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ জুলাই) ভোররাত আনুমানিক ৪টার দিকে মাহমুদপুর গ্রামের নিজ বাড়ি থেকে দুর্বৃত্তরা তার মিশুক অটোরিকশাটি চুরি করে নিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে অটোরিকশাটি না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলেও এর কোনো সন্ধান মেলেনি।

বিনয় দেব কান্নাজড়িত কণ্ঠে বলেন, “এই অটোরিকশাটিই ছিল আমার পরিবারের একমাত্র আয়ের উৎস। এটি হারিয়ে যাওয়ায় আমি স্ত্রী-সন্তান নিয়ে চরম বিপাকে পড়েছি। কেউ যদি অটোরিকশাটির সন্ধান দিতে পারেন, তাহলে আমার পরিবারটি আবার বাঁচার সুযোগ পাবে।”

এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওলিউল্লাহ বলেন, বিনয় দেব এ ঘটনায় শান্তিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। শারীরিক প্রতিবন্ধী এই অটোরিকশাচালকের জীবিকার একমাত্র অবলম্বন চুরি হওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা অভিযোগটি গুরুত্বের সঙ্গে নিয়েছি। তদন্ত সাপেক্ষে দ্রুত অটোরিকশাটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca