রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে তালামীযের নতুন নেতৃত্বে রাসেল-মামুন 

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

শহীদুল ইসলাম রেদুয়ান :: বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া শান্তিগঞ্জ উপজেলা শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল ও নবনির্বাচিত দায়িত্বশীলদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে কাজী রাসেল আহমদ সভাপতি, মামুন আহমদ সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ মোজাম্মিল হোসেন কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৪১ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বাদ জোহর শান্তিগঞ্জ উপজেলার আক্তাপাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় কাউন্সিল ও অভিষেক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করান সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি তারেক আহমদ রাজু। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক ফয়সল আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মদ শাহজাহান, সহ-সাধারণ সম্পাদক বেলাল আহমদ, প্রচার সম্পাদক মো. সোহানুর রহমান, সহ-প্রচার সম্পাদক আলিনুর রহমান এবং অফিস সম্পাদক দিলোয়ার হোসেন।

কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন— সহ-সভাপতি রুহুল আমিন, ইসলাম উদ্দীন সেজু ও তারেক আহমদ, সহ-সাধারণ সম্পাদক রুহান আহমদ, মুসা আহমদ তুহিন ও জিনোয়ার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রসিদ, প্রচার সম্পাদক সাইদুর ইসলাম, অর্থ সম্পাদক জামিল আহমদ, অফিস সম্পাদক নাহিদ ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক শাকিল আহমদ সুহিন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সামিউল রহমান ইয়াসিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক খলিলুর রহমান, আলী, জামিল আহমদ, লোকমান আহমদ, রহুল মিয়া।

এছাড়া সাধারণ সদস্য মনোনীত করা হয় আমির উদ্দীন সাদী, জোহান আহমদ, নাইম আহমদ, আব্দুল বাতিন হামিম, মহি উদ্দীন মারফ, আবু সুফিয়ান, সাইদ আহমদ, মোজাম্মিল আহমদ, জাবেদ তালুকদার, শাহরিয়ার নাজিম জনি, মুরসালিন আহমদ, রুহান আহমদ কে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281