1. admin@haworbarta.com : admin :
আনোয়ারায় পুলিশি বাঁধায় বিএনপির সমাবেশ পন্ড - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

আনোয়ারায় পুলিশি বাঁধায় বিএনপির সমাবেশ পন্ড

আমজাদ হোসাইন
  • প্রকাশ মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ৯৯ বার পড়া হয়েছে

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে নিয়ে সু চিকিৎসার দাবীতে উপজেলা বিএনপির সমাবেশ পন্ড হয়েযায়। সমাবেশ শুরুর আগে থেকে পুলিশ সমাবেশস্থলে উপস্থিত হয়ে নেতা কর্মীদের জড়ো না হতে অনুরোধ করে।

পরে সমাবেশের ব্যানার কেড়ে নেয় পুলিশ। কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে সোমবার(২২ নভেম্বর) বিকালে উপজেলার বন্দর কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। দক্ষিণ জেলা বিএনপির সাবেক সমাজকল্যান সম্পাদক সাবেক চেয়ারম্যান আবুল কালাম আবুর সভাপতিত্ব এসময় বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হুমায়ন কবির চৌধুরী আনছার, ভিপি মোজাম্মেল হক, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো শাহজাহানসহ উপজেলা বিএনপি,যুবদল ও ছাত্রদলের নেতা কর্মীরা।

পরে দক্ষিণ জেলা বিএনপির সাবেক সমাজকল্যান সম্পাদক সাবেক চেয়ারম্যান আবুল কালাম আবু সাংবাদিকদের জানান, দলের কেন্দ্রীয় কমিটির কর্মসূচীর অংশ হিসেবে আনোয়ারা উপজেলা বিএনপি সমাবেশের আয়োজন করে। কিন্তু সমাবেশ শুরুর সাথে সাথে পুলিশ নানা অযুহাতে আমাদের ব্যানার কেড়ে নিয়ে সমাবেশ পন্ড করে দেয়। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

সামাবেশে বাঁধা দেওয়া প্রসঙ্গে কর্ণফুলী থানার সহকারী পুলিশ পরিদর্শক চন্দন ধর জানায়, পুলিশ সমাবেশে কোন বাঁধা দেয়নি। আদা ঘন্টা পরে সমাবেশ ও মিছিল করার অনুরোধ করলেও তারা তা মানেনি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca