বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:০২ অপরাহ্ন

ঈদের শুভেচ্ছা জানালেন সাবেক ইউপি চেয়ারম্যান এরশাদ

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশ্বম্ভরপুর উপজেলাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ এরশাদ আহমদ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহার মুসলিম উম্মাহর জন্য আনন্দ, শান্তি ও সম্প্রীতির এক মহিমান্বিত বার্তা নিয়ে আসে।ঈদের এই শিক্ষ বাস্তব জীবনে ধারণ করলেই একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।”

তিনি আরও বলেন, “ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে—এটাই আমাদের প্রত্যাশা। ধনী-গরিব ভেদাভেদ ভুলে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে। তাদের মুখে হাসি ফোটাতে পারলেই ঈদের প্রকৃত আনন্দ উপলব্ধি করা সম্ভব।”

ঈদের শুভেচ্ছার পাশাপাশি তিনি বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি বলেন, “আমি অতীতেও ইউনিয়নের উন্নয়নে কাজ করেছি, ভবিষ্যতেও মানুষের সেবা করে যেতে চাই। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের অগ্রগতি, কৃষি ও গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি দুর্নীতিমুক্ত ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হবে।”

তিনি আরও বলেন, “ইউনিয়নের প্রতিটি নাগরিকের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং সরকারি সেবাগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই হবে আমার অগ্রাধিকার।”

পরিশেষে তিনি আগামী ইউপি নির্বাচনে সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে দেশঙ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে সবাইকে নিরাপদ ও আনন্দমুখর ঈদ উদযাপনের আহ্বান জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281