1. admin@haworbarta.com : admin :
খুলনা জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মৃত্যুতে তালা জাতীয় পার্টির শোক -হাওড় বার্তা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

খুলনা জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মৃত্যুতে তালা জাতীয় পার্টির শোক -হাওড় বার্তা

মোঃ লিটন হুসাইন
  • প্রকাশ সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৩১৬ বার পড়া হয়েছে

তালা উপজেলা প্রতিনিধি 

ডুমুরিয়া উপজেলার জাতীয় পার্টির প্রতিষ্ঠা সভাপতি ও খুলনা জেলা জাপার সহ সভাপতি গাজী গহর আলী(৭৮) আর নেই তিনি নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী … রাজিউন)।

হাজী গহর আলী ডুমুরিয়া উপজেলার সাজিয়াড়া(খলসি) গ্রামের বাসিন্ধা। শনিবার ৩ জুলায় ভোর রাতে বাধক্যজনিত কারনে মৃতবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র,দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ জোহর জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হয়েছে।

তিনি এলাকার একজন প্রবীণ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি জাতীয় পার্টির এক জন বর্ষিয়াণ নেতা ছিলেন,এবং ডুমুরিয়া উপজেলা জাতীয় পার্টির প্রতিষ্ঠা সভাপতি ছিলেন।এছাড়া বর্তমানে তিনি খুলনা জেলা জাতীয় পার্টির সহ সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখ্ত, তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি এস,এম, নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দীন সহ ১২ ইউনিয়ন জাতীয় পাটির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca