1. admin@haworbarta.com : admin :
ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নে মোমবাতির আগুনে পুড়লো বৃদ্ধার ঘর!  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নে মোমবাতির আগুনে পুড়লো বৃদ্ধার ঘর! 

হাসান আহমদ
  • প্রকাশ মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭১ বার পড়া হয়েছে

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতকে অগ্নিকান্ডে একটি বসতঘরসহ আসবাবপত্র ভস্মিভূত হয়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (৬ সেপ্টেম্বর) উপজেলার দক্ষিন খুরমা ইউনিয়নের সেনপুর চান্দারবাড়ী গ্রামে।

জানা যায়, গতকাল সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের সেনপুর চান্দারবাড়ী গ্রামের মৃত খতই বিশ্বাসের বৃদ্ধা স্ত্রীর টিনসেডের তালাবদ্ধ ঘরে হঠাৎ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনের লেলিহান দেখে আশপাশের লোকজন সেখানে জড়ো হয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে ঘরসহ ঘরে থাকা আসবাবপত্র ভস্মিভূত হয়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। তবে অল্পের জন্য ভয়াবহ অগ্নিকান্ডের ক্ষয়-ক্ষতি থেকে রক্ষা পায় বাড়ির অন্যান্য বসতঘর।

বাড়ির লোকজনরা জানান, স্ত্রী ও দুই কন্যা রেখে খতই বিশ্বাস মারা যান। কন্যা দু’জনের বিয়ে দেয়ার পর বৃদ্ধা নারী তার মেয়ের ঘরের এক নাতিনকে নিয়ে ওই টিনসেডের ঘরে বসবাস করে আসছিলেন। সোমবার সকালে প্রতিদিনের মতো ওই ঘরের মধ্যে থাকা তাদের ঠাকুরের মুর্তির কাছে কয়েকটি মোমবাতি জালিয়ে রাখেন তার নাতিন। মোমবাতি নেভাতে ভূলে গিয়ে বৃদ্ধা নারী বসতঘর তালাবদ্ধ করে পার্শ্ববর্তী বাজারে সওদাপাতি কিনতে যান। এর মধ্যে মোমবাতির আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটলে মুহুর্তের মধ্যে তিন রুম বিশিষ্ট বসতঘরটি ভস্মিভূত হয়ে যায়।

লতিফিয়া ক্বারী সোসাইটি দক্ষিণ ছাতকের সাধারণ সম্পাদক, দশঘর রাজ্জাকিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মুশাহিদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং অসহায় এ বৃদ্ধা নারীর বসতঘর নির্মাণে সকলকে এগিয়ে আসার আহবান জানান।##

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca