1. admin@haworbarta.com : admin :
ছাতকে বিএমএসএফের নেতৃত্বে মুশাহিদ-জাহাঙ্গীর - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

ছাতকে বিএমএসএফের নেতৃত্বে মুশাহিদ-জাহাঙ্গীর

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ), রেজি. নং-০৬-এর ছাতক উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা শাখা কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মুশাহিদ আলী, সিনিয়র সহ-সভাপতি মো. নুর উদ্দিন, সহ-সভাপতি এম এইচ খালেদ মিয়া ও আরিফুর রহমান মানিক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফজল উদ্দিন ও জুনেদ আহমদ রুনু এবং সাংগঠনিক সম্পাদক মো. তাজিদুল ইসলাম। এছাড়া অর্থ সম্পাদক মোহাম্মদ জানে আলম, ধর্মবিষয়ক সম্পাদক জামরুল ইসলাম রেজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক পাপলু মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম মেহেদী, দপ্তর সম্পাদক লোকমান হোসেন এবং নির্বাহী সদস্য হিসেবে রাফি আহমদ ও মোহাম্মদ আলী নির্বাচিত হয়েছেন।

সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে হবে। পাশাপাশি বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও নীতিনিষ্ঠ সাংবাদিকতা চর্চা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ছাতকের সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য সুদৃঢ় করতে নবগঠিত কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সকল সাংবাদিকের সহযোগিতা কামনা করেন। তারা জানান, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় পর্যায়ে সাংবাদিকদের তালিকা প্রস্তুত, সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়নসহ ১৪ দফা দাবি বাস্তবায়নে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সারাদেশে ধারাবাহিক সাংগঠনিক কার্যক্রম ও আন্দোলন চালিয়ে যাচ্ছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca