

শহীদুল ইসলাম রেদুয়ান : সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রেসক্লাবের দুই বছর মেয়াদি নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শাহ মোহাম্মদ আখতারুজ্জামান (দৈনিক সমকাল) এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোশাররফ হোসেন (দৈনিক আমার দেশ)।
গত বুধবার রাতে সংগঠনের কার্যালয়ে পাঁচ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মাহমুদ আলম নতুন কমিটির নাম ঘোষণা করেন।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি মো.নুর উদ্দিন (দৈনিক এদিন), সহ-সভাপতি মো.মোশাহিদ আলী (দৈনিক আমার সংবাদ), যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান জুয়েল (দৈনিক যায়যায়দিন), সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মাহমুদ মনির (দৈনিক বাংলাদেশ বুলেটিন), মো.ফজল উদ্দিন (দৈনিক ভোরের চেতনা) সহ-সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক লুৎফুর রহমান শাওন (দৈনিক সংগ্রাম), দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী (দৈনিক সুনাম কন্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক অজিত কুমার দাস (দৈনিক জনকন্ঠ), তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবু বকর চৌধুরী (দৈনিক কালের কন্ঠ), সাহিত্য-সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আশফাকুর রহমান ছায়েম (দৈনিক মাতৃজগত) এবং ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে মাওলানা জুবায়ের আহমদ (দৈনিক জনতার জমিন) দায়িত্ব পেয়েছেন।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে জুনেদ আহমদ রুনু (দৈনিক প্রভাত বেলা), মো.তাজিদুল ইসলাম (এনটিভি ইউরোপ) ও জামরুল ইসলাম রেজা (দৈনিক আমার সকাল) দায়িত্ব পেয়েছেন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং স্থানীয় সাংবাদিকদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। একই সঙ্গে দায়িত্ব পালনে সাংবাদিক সমাজ, প্রশাসন ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন তারা।


সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর: আবু তাহের
বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

