বুধবার, ২৭ মে ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শান্তিগঞ্জে তালামীযের কর্মী সম্মেলন অনুষ্ঠিতরোমা–লাজিও ম্যাচে দুর্দান্ত দিবালা, বিশ্বকাপ স্কোয়াডে ফেরানোর দাবি আরও জোরালোজৈন্তাপুরে সংবাদকর্মীকে পথরোধ করে দুর্ধর্ষ ছিনতাই: অস্ত্রের মুখে নগদ অর্থ লুট!ঈদগাহ-মাদ্রাসায় এমপি মিলনের ১৪ লাখ টাকার বরাদ্দ ছাতকে পুলিশের বিশেষ অভিযানে পলাতক আসামী গ্রেফতারলন্ডনে আবারও কাউন্সিলর নির্বাচিত সুনামগঞ্জের মেয়ে অজন্তা দেব রায়আবারও বাড়লো তেলের দামপ্রতারকদের বিরুদ্ধে জনসচেতনতায় মানবাধিকার সংগঠনের জিডিজাউয়াবাজারে দুই পক্ষের সংঘর্ষে এমপি সহ অর্ধশতাধিক আহতধানের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের উদ্যোগ- এমপি কামরুল

ছাত্রলীগ নেতা মো: আল আমিন রাব্বি’র বাড়িতে পুলিশের তদন্ত

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ২ জুন, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সিলেট ওসমানীনগর উপজেলার ইব্রাহিমপুরের বাসিন্দা তাজপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগ এর অর্থ সহকারী আল আমিন রাব্বি’র বাড়িতে তদন্ত অভিযান চালিয়েছে পুলিশ।

রবিবার (১জুন ) বিকেলে কয়েক ঘণ্টাব্যাপী এ অভিযানে বাড়ির বিভিন্ন কক্ষ তল্লাশি ও পরিদর্শন করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি কার্যক্রম শুরু করে। এ সময় বাড়ির বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযানের বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, একটি চলমান মামলার তদন্তের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

স্থানীয়দের মতে, আল আমিন রাব্বি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছে । সেই সুবাদে হয়ত পুলিশ এমন অভিযান পরিচালনা করছে।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। তদন্ত কার্যক্রম এখনও চলমান রয়েছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ অব্যাহত রয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281