1. admin@haworbarta.com : admin :
ছয়হারা থেকে সলফ গ্রামের পাকা রাস্তাটির কিছু অংশের বেহাল অবস্তা ,হাওড় বার্তা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

ছয়হারা থেকে সলফ গ্রামের পাকা রাস্তাটির কিছু অংশের বেহাল অবস্তা ,হাওড় বার্তা

ইকবাল হুসাইন
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ২৬৮ বার পড়া হয়েছে

 

দ:সুনামগঞ্জ প্রতিনিধি 

ছয়হারা থেকে সলফ গ্রামে প্রবেশ করার যে পাকা রাস্তার মধ্য কিছু অংশ মৌগাঁও গ্রামের পশ্চিম দিকে খেলার মাঠ রয়েছে তার তার ঠিক উওর পাশ দিয়ে মহাসিং নদীর পাশ দিয়ে রাস্তাটির অবস্তান এবং এই রাস্তার কিছু অংশের বেহাল অবস্তা হয়েছে | এই রাস্তা দিয়ে প্রতিনিয়তই মানুষ চলাচল করে এবং অনেক যানবাহন চলাচল করে থাকে এই রাস্তা দিয়ে |এদিকে প্রতি বছরের বর্ষায় এই রাস্তার খুব ক্ষতি করে থাকে । ভাঙন রোধে স্থায়ী কোনো ব্যবস্থা না নেওয়ায় দীর্ঘ দিন থেকে এ অবস্থা চলছে। ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী।

সরেজমিন দেখা যায়, নদীভাঙনে রাস্তা সরু হয়ে গেছে। ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। রাস্তা ভেঙে গর্তের সৃষ্টি হয়েছে। এ ছাড়া কিছু বসতঘরের উঠোন ইতিমধ্যে বিলীন হওয়ার সম্ভবনা আছে । যে কোনো মুহূর্তে ঘরও চলে যেতে পারে নদীতে।

স্থানীয়রা জানিয়েছে, এ বছর কিছু জায়গায় অস্থায়ীভাবে কাজ করা হয়েছিল। কিন্তু এ কাজে উপকারের চেয়ে ক্ষতিই হয়েছে বেশি। নতুন করে ভূমি ভেঙেছে। ভেঙেছে রাস্তা। স্থানীয় কিছু বাসিন্দারা বলেন, ‘যেভাবে ভাঙন চলছে; দ্রুত রোধ করা না হলে গ্রামের এই রাস্তা দিয়ে চলাফেরা করা অসম্ভব হয়ে পড়বে এবং অনেক বাড়িঘর নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। রাস্তা ভাঙায় মানুষের দুর্ভোগ বেড়ে গেছে।তাই এই এলাকাবাসীর দাবি এই রাস্তাটি মেরামত এর জন্য অতিদ্রুত কোন পদক্ষেপ নেওয়া হয় |

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca