শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

জগন্নাথপুরে দীর্ঘদিনের বিরোধের অবসান, স্বস্তি জনমনে

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের দুই সমাজসেবক আব্বাছ মিয়া ও পিয়ার আলির মধ্যে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি ও বিরোধের অবসান ঘটেছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুব সমাজের উদ্যোগে এক সালিশি বৈঠকের মাধ্যমে এই বিরোধের চিরস্থায়ী মীমাংসা করা হয়। এই নিষ্পত্তির ফলে এলাকায় স্বস্তি ও জনমনে প্রশান্তি ফিরে এসেছে।

জানা যায়, মিরপুর ইউনিয়নের সমাজসেবক আব্বাছ মিয়া ও পিয়ার আলির মধ্যে দীর্ঘদিন ধরে নানা বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি চলছিল। এর জেরে বিভিন্ন সময় উভয়ের মধ্যে অপ্রীতিকর ঘটনাও ঘটে। বিষয়টি নিরসনে ও এলাকায় শান্তি বজায় রাখতে সমঝতার হাত বাড়িয়ে দেন জগন্নাথপুর উপজেলা যুব ফোরামের সেক্রেটারি রেজাউল করিম রিপন।

এই উদ্যোগে সার্বিক সহযোগিতা করেন উপজেলা যুব ফোরামের সভাপতি জামাল উদ্দিন বেলাল এবং সদস্য দিলাল আহমেদ। তাদের অক্লান্ত পরিশ্রমে উভয় পক্ষকে একটি জায়গায় নিয়ে আসা সম্ভব হয়।

অবশেষে, উভয় পক্ষের মুরুব্বি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিষয়টি আজীবনের জন্য মীমাংসা করা হয়। দুই পক্ষই অতীতের সব ভুল বোঝাবুঝি ভুলে একে অপরকে বুকে টেনে নেন এবং ভবিষ্যতে মিলেমিশে থাকার অঙ্গীকার করেন।

বিরোধ নিষ্পত্তি ও আপস মিমাংসার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— পিয়ার আলী ও আব্বাছ আলীর পিতা ও চাচা, বিশিষ্ট সমাজসেবক জুনেদ ভূঁইয়া, শাজান মিয়া এবং ২ নং ওয়ার্ডের সাবেক মেম্বার শাহাবুদ্দিনসহ এলাকার আরও অনেকেই।

এলাকার সচেতন মহল যুব ফোরামের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে, এই মীমাংসার মাধ্যমে এলাকায় স্থায়ী শান্তি ও সম্প্রীতি বজায় থাকবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281