

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : আসন্ন ২নং পাটলী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ১নং ওয়ার্ডবাসীর উদ্যোগে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হাই আজাদ-এর সমর্থনে এক বিশাল নির্বাচনী মতবিনিময়, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রসুলপুর হাজী বাড়িতে এই সভার আয়োজন করা হয়। নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
অনুষ্ঠানে রসুলপুর ও ১নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের ঢল নামে। এলাকার গণ্যমান্য মুরুব্বিয়ান, তরুণ সমাজ, বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় অংশ নেন। উপস্থিত সাধারণ মানুষ ইউনিয়ন ও ওয়ার্ডের সার্বিক উন্নয়নে তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন।
মতবিনিময় সভায় চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হাই আজাদ ১নং ওয়ার্ডবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন—
“আপনাদের এই ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাকে ঋণী করেছে। আপনারা যদি সুযোগ দেন, তবে ২নং পাটলী ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। বিশেষ করে ১নং ওয়ার্ডের রাস্তাঘাট ও সামাজিক উন্নয়নে আমি সর্বোচ্চ অগ্রাধিকার দেব।”
আলোচনা সভা শেষে সমাজ, দেশ ও দশের কল্যাণ কামনা এবং আসন্ন নির্বাচনে আব্দুল হাই আজাদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে উপস্থিত সবাই একাত্মতা প্রকাশ করেন এবং আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

