রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

জামালগঞ্জে প্রশাসনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

তৌহিদ চৌধুরী প্রদীপ : বাংলাদেশ মন্ত্রীপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলা রেষ্ট হাউজ প্রাঙ্গন থেকে বালিকা উচ্চ বিদ্যালয় রোড়ে ও দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে থাকা উপজেলা পরিষদ চত্বরের আশপাশের বিভিন্ন এলাকায় আগাছা ও ময়লা-আবর্জনা পরিষ্কারের মাধ্যমে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক।

উপজেলা প্রশাসনের আয়োজনে এ অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শফিকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাহ মো: শাহজাহান, বিএনপি নেতা মো: জয়নাল আবেদীন, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আসাদনুর সাদী, সাংবাদিক মো: শাহীন আলম, এনসিপি নেতা ছাদিকুর রহমান স্বাধীন সহ এলজিইডির কর্মীবৃন্দ ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বলেন, জামালগঞ্জকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে প্রশাসনের এই ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে জনস্বার্থে অব্যাহত থাকবে। তিনি সকলকে স্বাস্থ্য সুরক্ষায় পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে এই ধরনের কর্যক্রম নিজ নিজ এলাকায় ও প্রতিষ্ঠানে চলমান রাখার আহবান জানান।

##

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281