রবিবার, ১০ মে ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

তাহিরপুরে ২৮০ কেজি কয়লা আটক করে বিজিবি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ৩১৯ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউরগড় সীমান্তে অভিযান চালিয়ে চোরাই পথে আনা ২৮০ কেজি ভারতীয় কয়লা জব্ধ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২৮ ব্যাটালিয়ন সুনামগঞ্জ।
বিজিবি সুত্রে জানা যায়, লাউরগড় বিওপির টহল দল সিমান্ত পিলার ১২০৩/৫-এস এর নিকট হতে  আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী হতে ২৮০ কেজি ভারতীয় কয়লা আটক করে, যার মূল্য ৩,৬৪০/- টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)পরিচালক অধিনায়ক তসলিম এহসান, পিএসসি জানান,আটককৃত ভারতীয় কয়লা শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ পেতে ক্লিক করুন।
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281