রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

দৌলতপুর বিদ্যালয়ে সাবেক চেয়ারম্যানকে সংবর্ধনা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ২ নম্বর নরসিংপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দৌলতপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাবেক চেয়ারম্যান সামছুল হক নমুকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার (২ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখলাছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা চাঁন মিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক চেয়ারম্যান সামছুল হক নমু বলেন, শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন। তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়া করে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে হাফিজ ফয়াজ উদ্দিন মেম্বার বলেন, গত চার বছর ধরে ২ নম্বর নরসিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পক্ষ থেকে তাঁর ৩ নম্বর ওয়ার্ডে কোনো উন্নয়নমূলক কাজ বা বরাদ্দ পাওয়া যায়নি।

অনুষ্ঠানে আব্দুল আহাদ ধনাই, আলাউর রাহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। বিদ্যালয় কর্তৃপক্ষ প্রধান অতিথিকে ফুলের তোড়া ও সম্মাননা স্মারক দিয়ে বরণ করে নেয়।

প্রধান শিক্ষক এখলাছুর রহমান বলেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সামছুল হক নমুর সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদী।

অনুষ্ঠানে বিএনপি নেতা আব্দুর রউফ, খলিলুর রহমান, আরজু মিয়া, মজুমদার আলী, আব্দুল আহাদ ধনাই, ইসলাম উদ্দিন, শুকুর আলী, আলাউর রহমান, সানুর মিয়া, ডা. জাকির হোসেন, আলতাবুর রহমান, হাফিজুর রহমান, ইউসুফ আলী, দিলোয়ার হোসেন, দুলাল আহমদ, খিজির আলী, আছাব আলী, মকদ্দুছ আলী, রোকন মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেষে নাছিমপুর মাদ্রাসার সুপার মাওলানা আক্তার হোসেনের দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এ সময় ছাতক-দোয়ারাবাজার আসনের সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন ও সামছুল হক নমুর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281