শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

দ. সুনামগঞ্জে ফুটবল খেলার পুরস্কার নিয়ে সংঘর্ষ এতে নিহত ১ আহত ২৫জন। হাওড় বার্তা 

মোঃ আবু খালেদ
  • আপডেট শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৬৬৫ বার পড়া হয়েছে

 

বিশেষ প্রতিনিধি দক্ষিণ সুনামগঞ্জ 

শুক্রবার (৪ জুন) বিকেলে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের চিকারকান্দি গ্রামে এই সংঘর্ষের ঘটনা।ফুটবল খেলার পুরস্কার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এসময় উভয়পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হন। গুরুতর আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ব্যক্তির নাম আউয়াল খান (৬৫)। তিনি চিকারকান্দি গ্রামের মৃত ইলিয়াস খানের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শুক্রবার দক্ষিণ সুনামগঞ্জের চিকারকান্দি গ্রামে দুইদিন আগে চিকারকান্দি ইলেভেন ব্রাদার্স ও চিকারকান্দি বাজার ক্লাবের মধ্যে ফুটবল খেলা হয়। খেলা শেষে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে তারা ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এতে উভয়পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হন।

আহতদের মধ্যে আব্দুল আউয়াল খানের অবস্থা গুরুতর ছিল। আহত অবস্থায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি কাজী মোক্তাদির হোসেন বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ৮ জনকে আটক করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ পেতে ক্লিক করুন।
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281