1. admin@haworbarta.com : admin :
ধর্মপাশায় নূরুল হুদা মুুুকুটের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল-হাওড় বার্তা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

ধর্মপাশায় নূরুল হুদা মুুুকুটের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল-হাওড় বার্তা

মহি উদ্দিন আরিফ
  • প্রকাশ রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ২৮০ বার পড়া হয়েছে

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নূরুল হুদা মুকুটের রোগমুক্তি কামনায় ধর্মপাশায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিসের নেতৃত্বে স্থানীয় দলীয় কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদার, সহ-সভাপতি এটিএম নাজিমুদ্দিন আল আজাদ, অ্যাড. আব্দুল হাই তালুকদার, যুগ্ন সাধারণ সম্পাদক মোকাররম হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রুহুল আমিন তালুকদার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আরিফুর মজুমদার দিলীপ, দফতর সম্পাদক আজহারুল ইসলাম পি.কে, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দেনিয়ার খান পাঠান, মুজিবুর রহমান, কোষাধ্যক্ষ তোঘলক আহমেদ, সদস্য তৈমুর আহমেদ, ওবায়দুর রহমান, সেলবরষ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলা উদ্দিন শাহ, সাধারণ সম্পাদক বেনুয়ার হোসেন খান পাঠান, জয়শ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাধব চন্দ্র সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান খোকন, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল বারী চৌধুরী বাচ্চু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাড. একরাম হোসেন, শ্রমীক লীগের সভাপতি শাফায়েত হোসেন লিটন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহŸায়ক শাহ আব্দুল বারেক ছোটন, সদস্য সচিব তরিকুল ইসলাম পলাশ, যুবলীগ নেতা ওয়াসিম মজুমদার, কামাল পারভেজ, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আরমান আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহমেদ রিয়াদ, সালমান আহমেদ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাবর, শাকিল মাহমুদ খান, ছাত্রলীগ নেতা, মাহাবুব হাসান লোটাস, তাসিনুল হক রাফি প্রমুখ। এছাড়াও সদ্য প্রয়াত সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. শফিকুল আলমের মৃত্যুতে শোক জানিয়েছে উপজেলা আওয়ামী লীগ। দোয়া মাহফিল শেষে অ্যাড. শফিকুল আলম স্মরণে উপস্থিত সকলে দাঁড়িয়ে ১মিনিট নিরবতা পালন করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca