শনিবার, ০৯ মে ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জাউয়াবাজারে দুই পক্ষের সংঘর্ষে এমপি সহ অর্ধশতাধিক আহতধানের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের উদ্যোগ- এমপি কামরুলসাইপ্রাস যুবদলের নতুন কমিটি গঠন: সভাপতি ইমরান, সাধারণ সম্পাদক মিল্লাত, সাংগঠনিক সম্পাদক রেদ্বওয়ানছাতকে দুর্ধর্ষ ডাকাতি ২৪ ঘণ্টায় পুলিশের জালে দুই ডাকাতএক রাতেই নিঃস্ব খামারি হুশিয়ার আলীসাংবাদিক রাজীব দাসের বাড়িতে চুরিখলা ডুবে, সড়কে শুকাচ্ছেন কৃষকের ধানবিলুপ্তির পথে পাহাড়ি ছন ও ছনের তৈরী ঘরধর্মপাশা উপজেলা জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় খেলোয়াড়দের সংবর্ধনা।হযরত মোহাম্মদ (সা.) কটুক্তির প্রতিবাদে বিশ্বনাথে আল-ইসলাহ’র বিক্ষোভ মিছিল।

নাসিরনগরে টিকার ফ্রী রেজিস্ট্রেশন ও মাস্ক বিতরণ কর্মসূচীর উদ্বোধন

সুজিত কুমার চক্রবর্তী
  • আপডেট সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ২৭৪ বার পড়া হয়েছে

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণের টিকা গ্রহণের ফ্রী রেজিস্ট্রেশন ও মাস্ক বিতরণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আজ ২ আগস্ট সোমবার স্বপ্নের যাত্রা মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে কলেজ মোড়ে সায়েম ওয়াজেদ শাকিলের সভাপতিত্বে সপ্তাহব্যাপী টিকা গ্রহণের ফ্রী রেজিস্ট্রেশন কার্যক্রম ও মাস্ক বিতরণ কর্মসূচীর কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়। বিশেষ অতিথি ছিলেন, প্রেস ক্লাবের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সুজিত কুমার চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অরুণ জ্যোতি ভট্টাচার্য। তাছাড়াও উপস্থিত ছিলেন স্বপ্নের যাত্রা মানব কল্যাণ সংগঠনের সদস্য সাজ্জাদুর রহমান, রাকিব মিয়া, তন্ময় বিশ্বাস, পার্থ গোপ প্রমুখ। প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ করোনা ভাইরাস সংক্রমণে জনসাধারণকে সচেতনতা বৃদ্ধি লক্ষে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ ও করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে রক্ষায় টিকা গ্রহণের জন্য ফ্রী রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ পেতে ক্লিক করুন।
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281