1. admin@haworbarta.com : admin :
নিজের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় প্রস্তুত রাশিয়া - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

নিজের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় প্রস্তুত রাশিয়া

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ১১৭ বার পড়া হয়েছে

নিজের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা আরোপের হুমকি নিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, মস্কো যেকোনো পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত রেখেছে। রাশিয়া নিজের নিরাপত্তা ও স্বার্থ রক্ষা করতে বদ্ধপরিকর। পার্লামেন্টের নিম্নকক্ষ দুমায় দেয়া এক বক্তব্যে তিনি আরও বলেন, পশ্চিমা দেশগুলোকে যুদ্ধের নেশায় পেয়ে বসেছে। তবে রাশিয়া নিজেকে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রেখেছে। আমরা সেরা উপায়ে নিজের নিরাপত্তা ও স্বার্থ রক্ষা করবো

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি হুমকি দিয়ে বলেছে, রাশিয়া ইউক্রেনের ভূমিতে হামলা চালালে মস্কোর জন্য ‘কঠোরতম অর্থনৈতিক জবাব’ অপেক্ষা করছে। এমন হুমকির প্রেক্ষিতেই এই বক্তব্য দিলেন ল্যাভরভ। সম্প্রতি ব্রাসেলসে ২৭ জাতির ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনেও সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত হয়ে যে, রাশিয়ার বিরুদ্ধে এসব দেশের সুনির্দিষ্ট কিছু নিষেধাজ্ঞা আরো ছয় মাসের জন্য নবায়ন করা হবে।

একইসঙ্গে ইউরোপীয় নেতারা মিনস্ক চুক্তি মেনে চলার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। তারা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইউক্রেনে আগ্রাসন চালালে রাশিয়াকে চরম মূল্য দিতে হবে।

উল্লেখ্য, ইউক্রেন সীমান্তে রাশিয়ার প্রায় এক লাখ সেনা মোতায়েন রয়েছে। একে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পূর্ব প্রস্তুতি হিসাবে দেখছে পশ্চিমা দেশগুলো। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়াকে হুমকি দিয়ে বলেছে, ইউক্রেন আক্রমণ করলে ভয়াবহ নিষেধাজ্ঞা আরোপ করা হবে। যদিও প্রথম থেকেই ইউক্রেনে অভিযান চালানোর পরিকল্পনার বিষয়টি অস্বীকার করে আসছে রাশিয়া।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca