শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

পুনরায় লক্ষণশ্রী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন- শাহরিয়ার আহমদ আকিক।

শহিদুল ইসলাম রেদুয়ান
  • আপডেট মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৭ বার পড়া হয়েছে

হাওড় বার্তা

নিজেস্ব প্রতিবেদনঃ সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়ন আওয়ামীলীগের কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে পুনরায় স্থান পেয়েছেন সক্রিয় আওয়ামীলীগ নেতা শাহরিয়ার আহমদ আকিক। তিনি ইউনিয়নের জানীগাঁও গ্রামের বাসিন্দা।

সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়ন আওয়ামীলীগ শাখার পূর্ণাঙ্গ ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়েছে। ২৫ জানুয়ারী ২০২২ তারিখে সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী আবুল কালাম ও সাধারন সম্পাদক মোবারক হোসেনের যৌথ স্বাক্ষরে সংগঠনের প্যাডের মাধ্যমে লক্ষণশ্রী আওয়ামীলীগের পূর্ণঙ্গ কমিটির অনুমোদন করা হয়।

সাংগঠনিক সম্পাদক পদে পুনারায় স্থান দেওয়ায় জেলা/উপজেলা সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শাহরিয়ার আহমদ আকিক। মুক্তিযুদ্ধের চেতনায় ও মুজিব আদর্শ লালনের মাধ্যমে আগামী দলীয় ও সাংগঠনিক কর্মসূচিতে সক্রিয় থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

শহিদুল ইসলাম রেদুয়ান /১ই ফেব্রুয়ারী ২২ইংরেজি 

সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ পেতে ক্লিক করুন।
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281