1. admin@haworbarta.com : admin :
প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনামগঞ্জে মহিলা দলের র‌্যালি - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনামগঞ্জে মহিলা দলের র‌্যালি

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ জেলা মহিলা দলের সভানেত্রী লুৎফা আনোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদিকা হাফেজা ফেরদৌস লিপনের সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদিকা খাদিজা কলি, সহসাধারণ সম্পাদিকা জয়শ্রী দেব বাবলী, সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী আফসারা রহমান এলসি, পৌর মহিলা দলের সভানেত্রী সাবরিনা জেনি। এ সময় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ নারী। তাই নারীর স্বাধীনতা, অধিকার ও জীবনমানের উন্নয়ন নিশ্চিত না করে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। নারীদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, বিএনপি নেতৃত্বাধীন সরকার কৃষক ও নারীদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কৃষকদের জন্য কৃষি কার্ড, অসচ্ছল নারীদের জন্য মহিলা ভাতা কার্ড ও খাল খনন কর্মসূচির মতো উদ্যোগ বাস্তবায়নের কথা তুলে ধরে তারা এসব কার্যক্রম আরও সম্প্রসারণের দাবি জানান। র‌্যালি ও পথসভায় জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca