1. admin@haworbarta.com : admin :
বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া গণপূর্ত শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত। - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া গণপূর্ত শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত।

কে এম শাহীন রেজা
  • প্রকাশ মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৪৯ বার পড়া হয়েছে

কুষ্টিয়া জেলা প্রতিনিধি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া গণপূর্ত অধিদপ্তর শ্রমিক কর্মচারী ইউনিয়নের জেলা কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়৷ উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ জিল্লুর রহমান। সভা পরিচালনা করেন গণপূর্ত অধিদপ্তর শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজিঃ নং বি-২০০৫ কুষ্টিয়া জেলা কার্যালয় সিবিএর সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাতীয় শ্রমিক লীগের যুন্ম সাধারণ সম্পাদক এইচ এম মতিউর রহমান৷

এসময় গণপূর্ত সিবিএর উপদেষ্টা মোঃ এমদাদুল হক, সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান, সহ-সভাপতি মোঃ নুরুল আমীন, যুন্ম সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হোসেন মিন্টু, প্রচার সম্পাদক মোঃ শাহ আলম, অর্থ সম্পাদক মোঃ গোলাম রসুল, দপ্তর সম্পাদক মোঃ আব্দুর রহিম ও কুষ্টিয়া গণপূর্ত কর্মচারী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ উক্ত সভায় বক্তব্য রাখেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যদায় পালন করার লক্ষ্যে সকাল ৯-০০ কালেক্টরেট চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তর্বক অর্পন করার সিদ্ধান্ত গৃহিত হয়৷ সকাল ১০ ঘটিকায় আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল ও কেক কাটার সিদ্ধান্ত গৃহিত হয়। গণপূর্ত বিভাগ, কুষ্টিয়ার সাম্প্রতিক সময়ে নানাবিধ সমস্যা নিরসনে উদ্ধর্তন কর্তৃপক্ষের নিকট সিবিএর নেতৃবৃন্দ বৈঠক করে দ্রুত সকল সমস্যা নিরসনে কার্যকর ভূমিকা পালন করার সিদ্ধান্ত গৃহিত হয়৷ এসময় কুষ্টিয়া গণপূর্ত বিভাগের সকল স্তরের কর্মচারীগন উপস্থিত ছিলেন৷

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca