1. admin@haworbarta.com : admin :
বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম বরদাশত নয়- এমপি এমরান - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম বরদাশত নয়- এমপি এমরান

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ কোনো ধরনের অবৈধ বা অপকর্ম করলে তা বরদাশত করা হবে না। দলের নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, কোথাও কোনো সমস্যা হলে দলীয় নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করতে হবে। জনগণের সমস্যা সমাধানে দলীয় নেতারা কাজ করবেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোলাপগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে পৌরপয়েন্টে আয়োজিত র‍্যালি-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে এমরান আহমদ চৌধুরী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৪৮ বছর আগে বিএনপি প্রতিষ্ঠা করেন। বিএনপি দেশের জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও তিনি দাবি করেন।

বিদ্যুৎ সংকট প্রসঙ্গে তিনি বলেন, বিগত ১৭ বছরে বিদ্যুৎ খাতে বিপুল অর্থ পাচার হয়েছে। এ কারণে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরপরই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। তবে অল্প সময়ের মধ্যেই বিদ্যুৎ সমস্যার সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে এমরান আহমদ চৌধুরী বলেন, কৃষক ও সাধারণ মানুষের জন্য বিভিন্ন ধরনের কার্ড ও আর্থিক সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের জন্য স্কুলে খাবার ও ইউনিফর্ম এবং নারীদের জন্য উচ্চশিক্ষা পর্যন্ত অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, প্রায় আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে সিলেট থেকে শেওলা পর্যন্ত ছয় লেন সড়কের কাজ আগামী মাস থেকে শুরু হওয়ার কথা রয়েছে। বাঘা ও কুড়ির বাজার সেতুর কাজও শেষ পর্যায়ে। চলতি বছরের মধ্যেই সেতু দুটির কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এমরান আহমদ চৌধুরী বলেন, ‘‘আমাকে দুই বছর সময় দেন, ইনশাআল্লাহ বিয়ানীবাজার-গোলাপগঞ্জের রাস্তাঘাটের কোনো সমস্যা থাকবে না।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘‘বিএনপির নাম ভাঙিয়ে কেউ বাজে কাজ করলে আমরা তা বরদাশত করব না।’’ দলের নেতৃবৃন্দও এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন বলে জানান তিনি।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হেলালুজ্জামান হেলাল ও সাধারণ সম্পাদক মনিরউজ্জামান উজ্জল। এ ছাড়া জেলা, উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেল ৪টায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca