1. admin@haworbarta.com : admin :
বিএমএসএফ ছাতক শাখার মাসিক সভা অনুষ্ঠিত - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

বিএমএসএফ ছাতক শাখার মাসিক সভা অনুষ্ঠিত

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ছাতক উপজেলা শাখার মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগস্ট) দুপুরে সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

শাখার সভাপতি মো. মুশাহিদ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরীর সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন দপ্তর সম্পাদক লোকমান হোসেন।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন সমস্যা, অধিকার ও মর্যাদা রক্ষা এবং সদস্যদের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বক্তারা বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে পেশাগত দায়িত্ব পালন করতে হবে। সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতা বজায় রাখার পাশাপাশি সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় সংগঠনকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

সভায় বিএমএসএফ ছাতক উপজেলা শাখার অভিষেক অনুষ্ঠান আয়োজন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন, সদস্যদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি নুর উদ্দিন, সহ-সভাপতি এইচ. এম. খালেদ মিয়া ও আরিফুর রহমান মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফজল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক জুনেদ আহমদ রুনু, অর্থ সম্পাদক জানে আলম, দপ্তর সম্পাদক লোকমান হোসেন, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম মেহেদী এবং নির্বাহী সদস্য রাফি আহমদ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca