1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথে কৃষকের উপর হামলার অভিযোগ - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা

বিশ্বনাথে কৃষকের উপর হামলার অভিযোগ

মোঃ আবুল কাশেম
  • প্রকাশ রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ২৬১ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি 

সিলেটের বিশ্বনাথে আবদুল করিম (৪৭) নামে এক কৃষকের উপর প্রতিপক্ষের লোকজন হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেল ৫টায় উপজেলার দশঘর ইউনিয়নের নিহালের নোয়াগাঁও গ্রাম এলাকায়।

হামলায় গুরুতর আহত কৃষক আবদুল করিমকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নিহালের নোয়াগাঁও গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে নিজের আমন ধানের ক্ষেত দেখতে গ্রামের পাশ্ববর্তী জমিতে যান কৃষক আবদুল করিম। এসময় একই গ্রামের মৃত ছিদ্দেক আলীর ছেলে মনির উদ্দিন আবদুল করিমের বিরুদ্ধে তার (মনির) আমন ধানের চারা নষ্ট করার অভিযোগ তুলে বাকবিতন্ডা জড়ান। পরে তিনি মনিরের বাড়িতে গিয়ে তার স্ত্রীর কাছে এ বিষয়ে নালিশ করে আসেন।

আহত কৃষক আবদুল করিম বলেন, ‘নালিশ দেওয়ায় আমার উপর প্রচন্ড ক্ষিপ্ত হন মনির উদ্দিন ও তার লোকজন। বিকেলে আমি বাড়ি থেকে দু’জন মেহমানকে সাথে পীরের বাজারে যাওয়ার জন্যে রওয়ানা দেই।

এসময় আমাকে হত্যার উদ্দেশ্যে নিজেদের বাড়ির কাছে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা মনির উদ্দিন, তার ভাই কমর উদ্দিন, নুর উদ্দিন, মনিরের দুই ছেলে গিয়াস উদ্দিন, আক্তার উদ্দিন ও একই গ্রামের মৃত তফজ্জুল আলীর ছেলে আলাউদ্দিন তাদের বাড়ির কাছাকাছি যেতেই ধারালো অস্ত্র নিয়ে আমার উপর হামলা চালায়।

এসময় তারা আমার সাথে থাকা নগদ টাকা, মোবাইল সেট ও একটি টর্চ লাইট ছিনিয়ে নিয়ে যায়। ’আবদুল করিম আরও জানান, ‘স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে আমাকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়। আমি বর্তমানে ওসমানী হাসপাতালে ভর্তি আছি। হামলায় আমার ফেটে যাওয়া মাথায় ৯টি সেলাই দিয়েছেন ডাক্তাররা।

অভিযোগের ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে অভিযুক্ত মনির উদ্দিনের ছেলে জাকির বলেন, ‘সড়কের পাশে আমাদের আমন ধানের জমি। আবদুল করিম আমাদের ধানের চারা নষ্ট করায় আমার পিতা প্রতিবাদ করেন।এর জের ধরে বিকেলে তার সাথে আমাদের ঝগড়াঝাটি হয়।

এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান বলেন, ‘ঘটনাটি শোনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca