1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথে জিলুর চিকিৎসায় রামধানা ওয়েলফেয়ার ট্রাস্টের আর্থিক সহায়তা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা

বিশ্বনাথে জিলুর চিকিৎসায় রামধানা ওয়েলফেয়ার ট্রাস্টের আর্থিক সহায়তা

মোঃ আবুল কাশেম
  • প্রকাশ শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ৯২ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়নের পাকিছিরি গ্রামের বিরল রোগে আক্রান্ত দিনমজুর জিলু মিয়ার চিকিৎসা সহায়তা তহবিলে নগদ ৬০ হাজার টাকা প্রদান করেছে ‘রামধানা ওয়েলফেয়ার ট্রাস্ট-ইউকে’।

শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে ট্রাস্টের নিজস্ব কার্যালয়ে জিলু মিয়া ও তার চিকিৎসা সহায়তা তহবিল সংশ্লিষ্টদের হাতে আনুষ্ঠানিকভাবে এই অর্থ তুলে দেওয়া হয়।

ট্রাস্টের সেচ্ছাসেবী সদস্য সামছু মিয়া লালার সভাপতিত্বে ও সৈয়দ জুয়েল আহমদের সঞ্চালনায় অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার মো. গিয়াস উদ্দিন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, জিলু মিয়ার চিকিৎসা সহায়তা তহবিলের অ্যাকাউন্ট হোল্ডার মাওলানা ফয়েজ আহমদ তাজির।

শুরুতে ক্বোরআন তেলাওয়াত করে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সেচ্ছাসেবী সদস্য মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা জিলু মিয়ার চিকিৎসার জন্যে প্রথম উদ্যোগ গ্রহণকারী রামধানা ওয়েলফেয়ার ট্রাস্ট-ইউকে’র সাধারণ সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী মো. জুনাব আলী ও অন্য তিনজন উদ্যোক্তা লালটেক গ্রামের আমেরিকা প্রবাসী আলমাস আলী, টেংরা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী ডা. মো. আতাউর রহমান, পাকিছিরি গ্রামের যুক্তরাজ্য প্রবাসী লোকমান হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রশংসা করেন তাদের মহতি উদ্যোগেরও।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রামধানা গ্রামের মুরব্বী আবুল কালাম, মজবুল আলী, নুরুল ইসলাম, শানুর আলী, সময়ের শৈল্পিক প্রজ্জ্বলন ‘বাতিঘর’র সাবেক সভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফা, বিরল রোগে আক্রান্ত জিলু মিয়া, সাবেক তালামিয নেতা শাহেদ আহমদ শিপু, রামধানা শাহজালাল রহ. ইসলামী পাঠাগারের সদস্য শাহ আলম, জাকির, নাঈম, রায়হান প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca