1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথে সাবেক ছাত্রদল কর্মীকে সভাপতি করে ছাত্রলীগের কমিটি! - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

বিশ্বনাথে সাবেক ছাত্রদল কর্মীকে সভাপতি করে ছাত্রলীগের কমিটি!

মোঃ আবুল কাশেম
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ১৬৮ বার পড়া হয়েছে

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি 

সিলেটের বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের ঘোষিত দশঘর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি প্রত্যাখান করে প্রতিবাদ মিছিল করেছেন স্থানীয় ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় পিরের বাজারে এই মিছিল অনুষ্ঠিত হয়। ঘোষিত ওই কমিটি থেকে পদত্যাগও করেছেন ৩ জন।

ঘোষিত কমিটির সহ-সভাপতির পদ থেকে পদত্যাগকারী শেখ শাহান শাহ, মাছুম আহমদ ও শেখ সেবুলের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে শেষে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ছাত্রলীগের গঠনতন্ত্র উপেক্ষা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে এবং কোন প্রকার কাউন্সিল না করে, উপজেলা ছাত্রলীগের কমিটিকে না জানিয়ে একান্ত গোপনে উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এর একক সিদ্ধান্তে দশঘর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে।

এমনকি ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমূহের কমিটির সাথে কোন যোগাযোগ না করে এই কমিটি গঠন করা হয়েছে।

সাবেক ছাত্রদল কর্মীকে সভাপতি করে যাদেরকে কমিটিতে দায়িত্ব দেওয়া হয়েছে তারা আদৌও প্রকৃত অর্থে ছাত্রলীগের কোন সক্রিয় ও সচেতন কর্মী নয়।

অধিকাংশ সদস্যদের পরিবারবর্গ বিএনপি-জামায়াতের রাজনীতির সাথে সম্পৃক্ত ও সক্রিয়। কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে মাদকাসক্ত একজনকে।

বিগত দিনে ছাত্রলীগের কোন কার্যক্রমে ও আন্দোলন সংগ্রামে তারা অংশগ্রহন করে নাই এবং ইউনিয়ন ছাত্রলীগের কোন নেতাকর্মীর সাথে তাদের পরিচিতি বা যোগাযোগ নেই।

তাই এই কমিটি দিয়ে ইউনিয়ন ছাত্রলীগকে সু-সংগঠিত করা যাবে না। এমনকি ভবিষ্যতে বিরোধী দলের আন্দোলন সংগ্রামও তাদের পক্ষে মোকাবেলা করা সম্ভব হবে না।

এতে ছাত্রলীগের প্রকৃত কর্মীরা নিস্ক্রিয় হয়ে যাবে। তাই অভিলম্ভে ঘোষিত ওই কমিটি বাতিল করে দলের প্রকৃত কর্মীদের দিয়ে দশঘর ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটি গঠনের দাবি জানানো হয় সভায়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca