মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

বিশ্বম্ভরপুরে পল্লী উন্নয়ন দিবসে চারা বিতরণ

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও বিআরডিবি সমিতির সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), বিশ্বম্ভরপুর উপজেলা কার্যালয়ের উদ্যোগে দিবসটি পালিত হয়।

সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মাহফুজুর রহমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তিনি।

বিআরডিবি কার্যালয়ের নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মাহফুজুর রহমান, বিআরডিবি সমিতির সদস্য সংকর বড়াল, সদস্য খাদিজা আক্তার এবং বিআরডিবি কার্যালয়ের কর্মকর্তা খেলা রানী সরকার।

আলোচনা সভা শেষে বিআরডিবি সমিতির সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, সমিতির নারী-পুরুষ সদস্য, স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281