1. admin@haworbarta.com : admin :
বিশ্বম্ভরপুরে পুসাবের ত্রয়োদশ কার্যনির্বাহী পরিষদ গঠিত - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

বিশ্বম্ভরপুরে পুসাবের ত্রয়োদশ কার্যনির্বাহী পরিষদ গঠিত

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

 

পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বিশ্বম্ভরপুর (পুসাব)-এর ত্রয়োদশ কার্যনির্বাহী পর্ষদ গঠিত হয়েছে। ৩০ মে (শনিবার) বিশ্বম্ভরপুর উপজেলা মিলনায়তনে সংগঠনের ঈদ পুনর্মিলনী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়। এসময় দ্বাদশ কার্যনির্বাহী কমিটির সভাপতি মানিক চৌধুরী নতুন কমিটি ঘোষণা করেন।

নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আবুল হাসনাত এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রবিউল আউয়াল
এছাড়াও সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন চুয়েট শিক্ষার্থী সাজিদ আমিন নাফিজ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থী মো. কবির হোসেন ও শাবিপ্রবির হেলেনা আক্তার।
যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাসুদ রানা , জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আমিনুল ইসলাম অমি এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাহমুদুল হাসান এবিন।

তাছাড়া অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রিপন মিয়া, সহ অর্থ সম্পাদক হিসেবে রুপম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. দোলন মিয়া, মো. এনামুল হক ইমন ও সোমা দেবনাথ, দপ্তর সম্পাদক হিসেবে মো. মনির হোসেন মানিক, উপ দপ্তর সম্পাদক হিসেবে জাকারিয়া শিকদার, প্রচার সম্পাদক হিসেবে রিফাত দানিয়াল, উপ প্রচার সম্পাদক হিসেবে সুলতানা রাজিয়া আশা, মেধাবৃত্তি ও পরীক্ষা সম্পাদক হিসেবে মো. আফতাব উদ্দিন, উপ মেধাবৃত্তি ও পরীক্ষা সম্পাদক হিসেবে অন্তর সরকার, ওয়েব ও আইটি সম্পাদক হিসেবে লিংকন পাল, উপ ওয়েব ও আইটি সম্পাদক হিসেবে নুসরাত জাহান শারমিন, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে জাহিদ আলম দুর্জয়, উপ গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে মাহমুদা আক্তার, আপ্যায়ন বিষয়ক সম্পাদক হিসেবে শরিফুল আলম বিজয়, উপ আপ্যায়ন বিষয়ক সম্পাদক হিসেবে বিভা দেবনাথ স্বর্ণা, স্বেচ্ছাসেবক সম্পাদক হিসেবে যুবায়ের আহমদ, উপ স্বেচ্ছাসেবক সম্পাদক হিসেবে আজমল আরজু, ক্রীড়া সম্পাদক হিসেবে আলমগীর ভূঁইয়া সোহাগ, উপ ক্রীড়া সম্পাদক হিসেবে মো. নুরুল আমিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে মেহেদী হাসান সৌরভ এবং উপ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে মিনা আক্তার দায়িত্ব পেয়েছেন। উক্ত কমিটিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যয়নরত ১৯ জনকে কার্যকরী সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের ঐতিহ্য ধরে রেখে শিক্ষা, মানবিক কার্যক্রম ও সামাজিক উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন। তারা বিশ্বম্ভরপুরের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য যে, ২০১৪ সালে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলা থেকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয় পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব বিশ্বম্ভরপুর (পুসাব)। প্রতিষ্ঠার পর থেকে এক যুগেরও বেশি সময় ধরে পুসাব বিশ্বম্ভরপুরের শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca