

স্টাফ রিপোর্টার: মানবাধিকার সুরক্ষা, নিপীড়িত মানুষের অধিকার আদায়, আইনি সচেতনতা বৃদ্ধি ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ’ উপজেলা কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাবের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের উপজেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত তহসিলদার মো. নুরুল ইসলামের সভাপতিত্বে এবং তরুণ সমাজসেবক শামসুল কবিরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. ছবাব মিয়া। প্রধান বক্তা ছিলেন সংগঠনের সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আবু সঈদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. নুরুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন, উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মাওলানা আমিন উদ্দিন, সমাজকর্মী শাহ শ্যামল নাজীম, সহ-সভাপতি মাওলানা মো. ফারুক আহমেদ, মজিবুর রহমান মাফিজ, সাধারণ সম্পাদক মো. জুনাব আলী ও আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী।
এ ছাড়া উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম খন্দকার, সাংগঠনিক সম্পাদক কপিল উদ্দিন আখঞ্জী, শিক্ষা বিষয়ক সম্পাদক চয়ন কান্তি দাসসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও ধর্মীয় গ্রন্থ পাঠ করা হয়। পরে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং আনুষ্ঠানিকভাবে কমিটির অভিষেক ঘোষণা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট ছবাব মিয়া বলেন, মানবাধিকার রক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশ্বম্ভরপুরের মানুষের পাশে থেকে সংগঠনটির কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি।
প্রধান বক্তা মো. আবু সঈদ বলেন, মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং অসহায় ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো সংগঠনের অন্যতম লক্ষ্য। আইন ও নীতিমালা মেনে মানবিক ও দায়িত্বশীলভাবে কাজ করার জন্য উপজেলা কমিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে মো. নুরুল ইসলাম বলেন, সংগঠনটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়; মানবাধিকার ও ন্যায়বিচারের পক্ষে কাজ করবে। বিশ্বম্ভরপুরে কোনো মানুষ যেন মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বক্তারা বলেন, মানবাধিকার প্রতিষ্ঠায় শুধু সংগঠন গঠন যথেষ্ট নয়; মানুষের অধিকার ও আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো জরুরি। পরে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক : এডভোকেট সুজন দেওয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

