1. admin@haworbarta.com : admin :
মাগুরায় মাইক্রোবাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কলেজ শিক্ষক নিহত - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

মাগুরায় মাইক্রোবাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কলেজ শিক্ষক নিহত

মোঃ ইন্নাচ হোসেন
  • প্রকাশ সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮৪ বার পড়া হয়েছে

মাগুরা জেলা সংবাদদাতা

মাগুরায় মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক কলেজশিক্ষক নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর ১২টার দিকে বরুনাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. উজ্জ্বল রহমান (৩৫)। তিনি মাগুরা সদর উপজেলার আলোকদিয়া অমরেশ বসু ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রভাষক পদে কর্মরত ছিলেন। তার বাড়ি শালিখা উপজেলার গজদূর্বা গ্রামে। তিনি শহরের কলেজপাড়ায় ভাড়া বাসায় থাকতেন।নিহতের সহকর্মী একই কলেজের শিক্ষক মোঃ ওয়ালিউজ্জামান বলেন, কলেজ শেষে নিজ মোটরসাইকেল চালিয়ে দুপুরে বাড়ি ফিরছিলেন উজ্জ্বল রহমান।

মাগুরার মহম্মদপুর আঞ্চলিক সড়কের বরুনাতৈল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস ও ইজিবাইকের মধ্যে পড়ে যান তিনি। এতে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে তাঁকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়।কলেজ শেষে নিজ মোটরসাইকেল চালিয়ে দুপুরে বাড়ি ফিরছিলেন উজ্জ্বল রহমান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফাতেমা তন্নি বলেন, হাসপাতালে আসার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন বলেন, হাসপাতাল থেকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মাইক্রোবাসসহ চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca